Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৯ কিন্তু দর্শনার্থীদের একজন বলল, আমীরুল মুমিনীন তো মসজিদে আছেন । তারা আরও জানতে পারল, কুফা থেকে একটি প্রতিনিধিদল এসেছিল, যারা আমীরুল মুমিনীনের সঙ্গে দেখা করে চলে গেছে; কিন্তু তিনি এখনও মসজিদেই অবস্থান করছেন। আনাস ও আহনাফ হরমুজানকে মসজিদে নিয়ে গেলেন । কিন্তু মসজিদ একদম শূন্য; কেউ নেই মসজিদে | ইতিহাসে এসেছে, তিন-চারটা বালক একদিকে ইশারা করল, যার অর্থ ছিল, আমাদের আমীরুল মুমিনীন মসজিদের এককোণো শুয়ে আছেন । ঘটনাটা ঘটল এই যে, কুফার প্রতিনিধিদল চলে গেলে আমীরুল মুমিনীন মসজিদের এককোণে গিয়ে পরিধানের চোগাটা খুলে ভাজ করে মাথার নিচে রেখে শুয়ে পড়েছেন। হরমুজানের পায়ের জুতাজোড়া মসজিদের বাইরেই খুলে নেওয়া হলো এবং তাকে মসজিদে নিয়ে যাওয়া হলো । হযরত ওমর (রাযি.) গভীর ঘুম ঘ্বমোচেছন । হযরত আনাস ও আহনাফ (রাি.) হরমুজানকে সঙ্গে নিয়ে আলাদা একজায়গায় বসে পড়লেন, যাতে আমীরুল মুমিনীনের ঘুমের ব্যাঘাত না ঘটে । দুজন খ্যাতনামা ইতিহাসবিদ আল্লামা তাবরীধি ও ইবনে কাছীর আমীরুল মুমিনীনের সঙ্গে হরমুজানের এই সাক্ষাতের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন । তারা লিখেছেন, মসজিদে আরও কিছু মানুষ এসে-এসে বসে পড়তে শুরু করল । শেষাবধি এত মানুষের সমাবেশ ঘটে গেল যে, মসজিদ কানায়-কানায় ভরে গেল । ফলে নীরবতা রক্ষা করা আর সম্ভব হলো না। হযরত ওমর (রাযি.)-এর চোখ খুলে গেল। যেহেতু হযরত ওমর ও হরমুজানের মাঝে কথোপকথন হবে, তাই একজন দোভাবীও উপস্থিত ছিলেন । ইনি হলেন প্রখ্যাত সাহাবি হযরত হুজরা ইবনে শু“বা (রাযি.) । হরমুজানকে বলে দেওয়া হলো, তোমার কথা যা বলবার আছে, এর সঙ্গে বলবে আর ইনি আরবিতে অনুবাদ করে আমীরুল মুমিনীনকে বুঝিয়ে দেবেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.) ঘুমিয়ে ছিলেন । হরমুজান বিস্ময়ের সঙ্গে এদিক-ওদিক তাকাচ্ছিলেন যে, আমীরুল মুমিনীন কোথায়! না জানি তিনি কখন এসে হাজির হবেন! “তোমাদের খলীফা ওমর কোথায়? হরমুজান দোভাষী হুজরা ইবনে শু'বাকে জিজ্ঞেস করলেন । “তিনি তোমার সামনেই শুয়ে আছেন ।' হুজরা ফারসিতে উত্তর দিলেন । ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।