Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৮ আমীরুল মুমিনীন হযরত ওমর (োধি.)-এর নির্দেশ ছিল, শত্রুপক্ষের কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে দেখা করার আগ্রহ ব্যক্ত করে, তাহলে তার সেই মনোবাঞ্চা পূরণ করবে- তাকে আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবে । তার এই নির্দেশ অমান্য করার সাহস কোনো সেনাপতির নেই । হরমুজান বিরাট এক ব্যক্তিত্ব এবং প্রবল শক্তির অধিকারী লোক । সব কিছু বিবেচনা করে সেনাপতি আবু মুসা (রাযি.) বললেন, ঠিক আছে; তোমার এই মনফ্কামনা আমি পূরণ করব এবং অনতিবিলম্বে আমীরুল মুমিনীনের তুমি দেখা পেয়ে যাবে । এখন তুমি আত্মসমর্পণ করো । হরমুজানের বোধহয় জানা ছিল, মুসলমান কথা দিয়ে কথা রাখার মতো মানুষ; তারা ওয়াদা লঙ্ঘন করতে জানে না। আবু মুসা রোযি.) কথাটি বলামাত্র তিনি তৃনীর ও তিরগুলো তার সম্মুখে ছুড়ে মারলেন । সামরিক আইন অনুযায়ী হযরত আবু মুসার আদেশে হরমুজানের হাতদুটো পিঠমোড়া করে রশি ছারা বাধা হলো । যত বড় ব্যক্তিত্ই হোক যুদ্ধবন্দি বলে কথা । সেনাপতি আবু মুসা (রাযি.) তার বাহিনীর দুজন দায়িত্বশীল আনাস ইবনে মালিক ও আহনাফ ইবনে কায়েসকে দায়িত্ব দিলেন, তোমরা হরমুজানকে যুদ্ধবন্দি হিসেবে মদিনায় আমীরুল মুমিনীনের কাছে নিয়ে যাও । হরমুজানের আরেকটি বাসনাও পূরণ করা হলো যে, আমাকে রাজকীয় পোশাক ও অন্যান্য সরঞ্রামাদি সঙ্গে করে নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে | উক্ত নগরী থেকে যেসব মালে গনিমত অর্জিত হয়েছিল, সেখান থেকে বাইতুল মালের অংশটুকু হযরত আনাস ও আহনাফ (রাযি.)-এর সাথে দিয়ে দিলেন যে এগুলোও মদিনায় নিয়ে যাও । এভাবে তাদের সঙ্গে অনেকগুলো উটের বেশ বড়সড় একটা কাফেলা প্রস্তুত হয়ে গেল । উটগুলোর পিঠে মালে গনিমত ও হরমুজানের সরঞ্জামাদি বোঝাই ছিল। কক ক কাফেলা যখন মদিনার কাছাকাছি পৌছে গেল, তখন হরমুজান কাফেলা থামিয়ে নিল এবং নিজের বেশ বদল করে নিল, যার বিবরণ ইতিহাসে এভাবে এসেছে- “হরমুজান জীকালো শাহী পোশাক পরিধান করল । মণিমুক্তাথচিত রাজমুকুট মাথায় দিল এবং যুক্তা ও পোখরাজখচিত খাটি সোনার তৈরি রাজযষ্ঠি হাতে নিল, যাতে হযরত ওমর ও ইসলামি সাম্রাজের্য রাজধানীর নাগরিকরা তার জীকজমক দেখে চমকিত হন ।' কাফেলা মদিনায় প্রবেশ করলে জনতা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে হরমুজানকে দেখতে লাগল । তার পরিধানের পোশাক ও সাজগোজ মদিনার মানুষের কাছে একেবারেই নতুন ও অভিনব ছিল । তাকে হযরত ওমরের ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল | ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।