Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৭ দিয়েছে। আর সেই লোকটা আমাদেরই কেউ হবে । তাতে প্রমাণিত হচ্ছে, আমাদের সূর্য ডুবে গেছে আর আরবদের সূর্য উদয়ের পথে ।' এই ঘটনাটি ইতিহাসের পাতায় স্থান দানকারী এঁতিহাসিকগণ লিখেছেন, নগরীর অধিবাসীদের মাঝে মহাপ্রলয় ঘটে গিয়েছিল | তাদের জানা ছিল না, মুসলমানরা ফটক কীভাবে খুলল | তাদের মাঝে গুজব ছড়িয়ে পড়ল, হরমুজান আমাদের বলতেন, এই নগরী ও তার দুর্গ অজেয়; কিন্তু আজ তিনি নিজেই নগরীর ফটক খুলিয়ে দিয়েছেন। তার প্রতিক্রিয়ায় নগরবাসী হরমুজান ও তার বাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুরু করল । তারা সিদ্ধান্ত নিল, হরমুজানকে কোনো প্রকার সাহায্য করব না। এই প্রতিক্রিয়ারই অংশ হিসেবে কেউ একজন মুসলমানদের জানিয়ে দিল, হরমুজান অমুক টাওয়ারে রয়েছেন । মুজাহিদরা ওখান থেকে তাকে গ্রেফতার করতে গেল । গিয়েই তাকে পেয়ে গেল । তিনি হাতে একটা ধনুক আর কীধে তৃনীর নিয়ে দীড়িয়ে আছেন । একটা তির তিনি ধনুকে সংযোজন করে রেখেছেন । রাত কেটে গেছে। এখন ফকফকা দিনের আলো । মুজাহিদরা হুঙ্কার ছেড়ে তাকে আত্মসমর্পণের আহ্বান জানাল । “আমার তৃনীরে একশো তির আছে'_ ইতিহাসে হরমুজানের উত্তর এ-ভাষাতেই এসেছে- “আমার কাছে যতক্ষণ পর্যস্ত একটা তিরও অবিশষ্ট তাকবে, ততক্ষণ পর্যস্ত তোমরা আমার কাছে ঘেঁষতে পারবে না । এ-ও ভেবে দেখো, আমার কোনো তির কোনোদিন ব্যর্থ যায়নি । নিজেদের একশো লোককে হত্যা করিয়েই তবে তোমরা আমাকে গ্রেফতার করতে পারবে । সেনাপতি আবু মুসাকে সংবাদ জানানো হলো । তিনিও এসে পড়লেন । তিনি বললেন, তুমি অন্ত্রসমর্পণ করো- হাতের তির-ধনুকগুলো ফেলে দাও । “আমি জানি, লড়াই করা অবস্থায় যদি আমি গ্রেফতার হই, তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলবে'- হরমুজান বললেন- “আমার সামনে একটা পথ আছে; আমি তোমাদের সঙ্গে সন্ধি করে নেব এবং নিজেকে তোগাদের হাতে তুলে দেব । কিন্তু আমি চাচ্ছি অন্যকিছু ।' “আর কিছু চাওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছ'_ মুসলিম সেনাপতি আবু মুসা বললেন- “এটি আমাদের শহর । অবশ্য মুসলমানদের চরিক্রটাও তোমাকে দেখানো দরকার | তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, কী চাও তুমি?" “আমাকে তোমাদের খলীফা ওমরের কাছে পৌছিয়ে দাও'- হরমুজান বললেন “তার যেকোনো সিদ্ধান্ত আমি অস্ানবদনে মেনে নেব । মরার আগে আমি তোমাদের খলীফার সঙ্গে দেখা করতে চাই । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।