Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১১৬ ইতিহাসে এসেছে, এই ইরানি অত্যন্ত বিচক্ষণ লোক ছিল । সে আসরাসকে বলল, মাত্র দুশো সৈনিকের পক্ষে এই নগরীটা দখল করে নেওয়া সম্ভব । আসরাসের অনুমানও এ রকমই ছিল । রাতে আসরাস যেপথে এসেছিল, সেপথেই বেরিয়ে গেল এবং সিপাহসালার আবু উবায়দা (রাযি.)কে ইতিবৃত্ত জানাল । বলল, মাত্র দুশো সাহসী মুজাহিদ হলেই আমি এই বিশাল নগরীটা জয় করতে পারি । সিপাহসালার আবু উবায়দা রোধি.) দুশো মুজাহিদ নির্বাচন করলেন এবং তাদেরকে আসরাসের হাতে তুলে দিলেন । আসরার তাদের কীভাবে নগরীতে প্রবেশ করতে হবে, প্রবেশ করে কী করতে হবে প্রয়োজনীয় সব কিছু তাদের বুঝিয়ে দিল । পরবর্তী রাত মুজাহিদদের এই বাহিনীটি আসরাসের নেতৃত্বে রওনা হয়ে গেল। আসরাস তাদের সেপথে নগরীতে নিয়ে গেল, যেপথে সে নিজে গিয়েছিল । নগরীর ফটকে যেকজন প্রহরী ছিল, এই দুশো মুজাহিদ তাদের প্রত্যেককে হত্যা করে ফেলল । তারপর উপরে টাওয়ারগুলোতে চলে গেল । অভিযানটা তারা এতখানি সাবধানতার সঙ্গে চালাল যে, কেউ টেরই পেল না নগরীতে কী ঘটছে। টাওয়ারগুলোতে উঠে মুজাহিদরা ছড়িয়ে গিয়ে বিপুলসংখ্যক ইরানি সৈন্যকে হত্যা করে ফেলল । এবার তারা ফটকটা খুলে দিল। তারপর এক মুজাহিদ একটা টাওয়ারে উঠল এবং উচ্চস্বরে তাকবিরধ্বনি তুলল | হযরত আবু মুসা (রাযি.) এই সংকেতের অপেক্ষায়ই অপেক্ষমাণ ছিলেন ৷ তিনি তার অবশিষ্ট সৈনিকদের নগরীর উপর ঝাঁপিয়ে পড়ার আদেশ দিলেন । মুজাহিদরা বানের মতো ছুটে চলল এবং নগরীতে ঢুকে পড়ল । ইরানিরা তো কল্পনা করেনি, তাদের উপর এই আপদ নেমে আসতে পারে । তারা নিজেদের সামলে নিতে-না- নিতে তাদের গণহত্যা শুরু হয়ে গেল । ইউরোপীয় এঁতিহাসকি বাটলার লিখেছেন, হরমুজান ও তার নেতারা সৈনিক ও সাধারণ মানুষদের মাঝে প্রচার করেছিল, মুসলমান যে-নগরী জয় করে, তার নারীদের সঙ্গে তারা খুবই খারাপ আচরণ করে এবং পরে সঙ্গে করে নিয়ে যায় । বাটলার লিখেছেন, এই অপপ্রচারে বিভ্রান্ত ইরানিরা যখন দেখল, মুসলমানরা নগরীতে ঢুকে পড়ছে, তখন কয়েক ব্যক্তি তাদের যুবতী মেয়েদের নিজহাতে হত্যা করে খালে ফেলে দিতে শুরু করল । মুজাহিদরা বিষয়টা জেনে ফেলল । সঙ্গে-সঙ্গে তারা এই নারীহত্যা বন্ধ করে দিল। হরমুজান সেসময় তার প্রাসাদে ছিলেন । ওখান থেকে তিনি পালিয়ে গেলেন এবং একটা টাওয়ারে গিয়ে উঠলেন । বাটলার লিখেছেন, হরমুজান তার অধীন সেনাপতি ও উপদেষ্টাদের বললেন, “মনে হচ্ছে, খালের গোপন পথটা কেউ আরবদের দেখিয়ে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।