Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৫ তাহলে তোমার বংশের শুধু একশো ব্যক্তি নয়- তোমার গোটা বংশকে আমরা নিরাপত্তা দেব এবং তাদের সমুদয় দায়-দায়িত্ব আমরা বহন করব । ইরানি বলল, প্রথমে আমার সঙ্গে একজন লোক পাঠান, যাকে আমি নগরী সম্পর্কে অবহিত করাব । আবু মুসা আশ'আরি (রাযি.) অত্যন্ত সাহসী ও বিচক্ষণ মুজাহিদ আসরাস ইবনে আওফ শায়বানিকে তার সঙ্গে দিয়ে দিলেন । ইরানি বলল, একে একজন দাস ও সাধারণ মানুষের বেশ পরিয়ে দিন, যাতে নগরবাসীর কেউ একে চিনতে না পারে যে, এ মুসলমান । তখনই তাকে গোলামের পোশাক পরিয়ে ছদ্ববেশ ধরিয়ে দেওয়া হলো । ইরানি লোকটা আসরাসকে সে রাতেই সঙ্গে করে নিয়ে গেল। উক্ত অঞ্চলে কয়েকটা খাল ছিল। তসতরের এই দুর্গটা যখন নির্মিত হয়েছিল, তখনকার বাদশা তাকে এমনভাবে নির্মাণ করিয়েছিলেন যে, একটা খাল তার একদম কোল ঘেঁষে অতিক্রম করে গেছে। তার থেকে একটা শাখা বের করে এমনভাবে নগরীর তল দিয়ে নিয়ে যাওয়া হলো যে, কারুরই জানা ছিল না, এর নিচ দিয়ে একটা খাল প্রবহমান আছে । এই খালটা একটা সুড়ঙ্গপথে অতিক্রম করেছে । একেবারে কাছে থেকে নিরীক্ষা করে দেখলেই তবে বোঝা যেত, খালটা নগরীর তল দিয়ে অতিক্রম করেছে । নগরীর ভিতরে তার থেকে স্থানে-স্থানে ফোয়ারা বের করা হয়েছে। সং ক ৯ আসরাস ইরানি লোকটার দিকনির্দেশনায় খানিক দূর থেকে খালে নেমে পড়ল এবং ইরানি তাকে নগরীর ভিতরে নিয়ে গেল। পরে একটা জায়গা দিয়ে দুজনে খাল থেকে বেরিয়ে এল । ইরানি এই মুজাহিদকে নিজের ঘরে নিয়ে গেল৷ ভিজা কাপড়গুলো শোকাল এবং পরে আবার তাকে গোলামের বেশ ধরিয়ে দিয়ে মাথায় একটা কম্বল ছড়িয়ে দিলে বলে দিল, এবার তুমি আমার পেছনে-পেছনে নগরীতে ঘুরে বেড়াও | ইরানি দিনের বেলা আসরাসকে রাজপ্রাসাদ ও সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক জায়গাগুলো দেখাল । ফটকগুলোতে পাহারার ব্যবস্থা ছিল; তাও দেখাল । সেই প্রাচীরটার কাছেও নিয়ে গেল, যেখানে টাওয়ারগুলোতে ইরানি সৈন্যরা অবস্থানরত ছিল । তারপর তাকে পুরোটা প্রাচীর ঘুরিয়ে দেখাল । আসরাস হরমুজানের নগরীটা ভালোমতো দেখে ইরানির ঘরে ফিরে এল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।