Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৪ লড়াই করছিল । সবার আগে তারই দুর্গে ঢুকে পড়ার কথা ছিল । কিন্তু তানা করে সে দুর্গের ফটকে দীড়িয়ে রইল । সেনাপতি বারার ইবনে মালিক ফটকের কাছে পৌছে গেলেন এবং হরমুজানের মুখোমুখি হয়ে গেলেন । দুজনে তরবারির প্রতিযোগিতা হলো । অবশেষে হরমুজান বারারকে শহীদ করে ফেলল । তারপর আরেক সালার মিখরাত ইবনে ছাওর এগিয়ে এলেন । হরমুজান তার পথ আটকে ফেলল । এই সালার একজন খ্যাতিমান ঘোড়সওয়ার ও অসিবিদ ছিলেন । তিনি দেখলেন, হরমুজান বারারকে হত্যা করে ফেলেছে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল । তিনি বীরত্বের সঙ্গে এগিয়ে গেলেন এবং হরমুজানের উপর ঝাঁপিয়ে পড়লেন । কিন্তু হরমুজান এমনভাবে তরবারি চালনা করল যে, মিখরাত হতভম্ব হয়ে গেল । হরমুজান ইসলামের এই বীর সেনানিকেও শহীদ করে ফেলল । হরমুজান তার অবশিষ্ট সৈনিকদের দুর্গের ভিতরে নিয়ে যেতে সফল হলো এবং নগরীর প্রবেশদ্বার বন্ধ হয়ে গেল । ইতিহাসের ভাষ্যমতে তখন নগরীর বাইরে এক হাজারেরও অধিক লাশ পড়ে ছিল এবং মুসলমানদের হাতে ছ-হাজার ইরানি সৈন্য গ্রেফতার হয়েছিল । তারপর হরমুজান আর বাইরে এসে লড়াই করল না । সে দুর্গবন্ধ হয়েই লড়তে থাকল । দিনের-পর-দিন কেটে যেতে লাগল | তারপর মাসও যেতে লাগল। হরমুজান নগরীর প্রতিরক্ষাকে অজেয় বানিয়ে নিয়েছিল ! একদিন মুজাহিদরা অবরুদ্ধ নগরীর এক ইরানি নাগরিককে ধরে নিয়ে এল । লোকটা বারবার বলছিল, আমাকে মুজাহিদ বাহিনীর সেনাপতির সঙ্গে সাক্ষাত করিয়ে দাও; আমি তার সঙ্গে কথা বলব । অবশেষে তাকে হযরত আবু মুসা আশ“আরি (রাি.)-এর কাছে নিয়ে যাওয়া হলো । লোকটা বলল, আমি এমন এক পথে বেরিয়ে এসেছি, যার খবর সাধারণ নাগরিকদের জানা নেই । আমি আপনাকে নগরীতে প্রবেশের পথ দেখিয়ে দিতে পারি । তার বিনিময় শুধু আমাকে এটুকু দেবেন যে, আমার বংশের একশো ব্যক্তির জীবন ক্ষমা করে দেবেন এবং আমার বংশের কোনো নারীকে আপনারা কজা করবেন না। সেনাপতি আবু মুসা আশ'আরি (রাযি.) বললেন, সুসলমানদের চরিত্রই হলো, তারা কোনো নারীকে কা করে না । যেসব নারী মুসলমানদের হাতে চলে আসে, তাদের সঙ্গে মুসলমানরা যে-আচরণ করে, তা তুমি কল্পনাও করতে পারবে না । তারপর তিনি তাকে ওয়াদা দিলেন, আমরা যদি অভিযানে সফল হই, বিজয় অর্জন করি, ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।