অনিঃশেষ আলো $ ১১৩ এভাবে সে তাদের রক্ত গরম করে দিয়ে বলল, আপনারা জনতাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত করুন এবং তাদেরকে নগরীতে নিয়ে আসুন । আল্লামা শিবলি নু*মানি ও মুহাম্মাদ হাসনাইন হাইকেল বিভিন্ন এতিহাসিকের বরাতে লিখেছেন, দিনকতকের মধ্যেই বিরাট একদল লোক নগরীতে এসে হাজির হলো । হরমুজান তাদের উদ্দেশে জ্বালাময়ী ভাষণ দিল যে প্রতিজন লোক আগুনের মতো জ্বলে উঠল । হরমুজানের এই আয়োজন-প্রস্ততির খবর মুসলমানদের কাছে গোপন রইল না। সিপাহসালার আবু উবায়দা (রোযি.) সংবাদটা পেয়ে গেলেন । সঙ্গে-সঙ্গে তিনি জরুরি বার্তা দিয়ে আমীরুল মুমিনীন হযরত ওমরের কাছে একজন দূত পাঠিয়ে দিলেন । বার্তায় তিনি পূর্ণ পরিস্থিতির বিবরণ উল্লেখ করে লিখলেন, এই মুহূর্তে আমার জরুরি সাহায্যের প্রয়োজন এবং খুবই তাড়াতাড়ি প্রয়োজন । হযরত ওমর আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.)কে- সেসময় যিনি কুফায় ছিলেন- বার্তা পাঠালেন, আপনার অর্ধেক ফৌজ নিয়ে আবু মুসার কাছে চলে যান । আরেকটি বার্তা জারীর বাজাল্লিকে লিখলেন, আপনি আপনার অর্ধেক ফৌজ নিয়ে আবু মুসার সাহায্যে চলে যান । এই দুটি বাহিনী পৌছা পর্যস্ত তত দিনে হরমুজান তার দুর্গ ও নগরীর প্রতিরক্ষা প্রস্তুত করে ফেলল । সহযোগী বাহিনীগুলো যথাসময়ে আবু মুসা আশআরির কাছে পৌছে গেল । চা এখন হরমুজানের আছে বিশাল এক সেনাবাহিনী | বুকটা তার সাহসে টইটুম্ুর । চিন্তা করল, নগরীকে অবরুদ্ধ হয়ে লড়াই করার আমার দরকার কী। ফলে সে বাইরে বের হয়ে আক্রমণ করে বসল । আবু মুসা আশ'আরি (রাযি.) ডান পার্থ বারার ইবনে মালিককে রাখলেন । বাম পার্থ রাখলেন বারা ইবনে আযিষ (োযি.)কে । এই দুই সেনাপতি বীরত্ব ও সাহসিকতায় বিশেষ খ্যাতির অধিকারী ছিলেন । উভয় পক্ষ ঘোরতর লড়াইয়ে জড়িয়ে পড়ল । রক্তক্ষয়ী যুদ্ধ হলো । মুসলিম সৈনিকদের সংখ্যা শত্রবাহিনীর অর্ধেক ছিল । কিন্তু তারা হরমুজানের আক্রমণ প্রতিহত করে তার বাহিনীকে পিছনের দিকে সরিয়ে দিল। অবশেষে হরমুজানের বাহিনীর কিছু সৈন্য তো প্রাণ হারাল; অবশিষ্টরা নগরীর খোলা ফটকে ঢুকে পড়তে শুরু করল । মুসলমানরা তাদের পিছু ছাড়ল না। হরমুজানের বীরত্বের অবস্থা ছিল, সেনানায়ক হওয়া সত্বেও সে একজন সাধারণ সৈনিকের মতো অনিঃশেষ আলো-২/৮ ূ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।