Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১২ প্রয়োজন হলেই যেকোনো পরিস্থিতিতে তার জন্য নিজেদের জীবনগুলোকে কুরবান করতে থাকবে । ঈমান যদি মজবুত হয়, অন্তরে যদি আল্লাহর দীনের ভালবাসা, ও আল্লাহর সন্তুষ্টির তামান্না থাকে, তাহলে আল্লাহ এমন অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখান যে, বান্দা বিস্ময়ে হতবাক হয়ে যায় । কাহিনীর এ পর্যায়ে এসে ইরানের কেসরার বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধের কথা মনে পড়ছে । ইরানসম্রাটের মহাশক্তিধর সৈনিকরা তাদের এলাকাগুলোকে একের- পর-এর মুসলমানদের হাতে তুলে দিয়ে-দিয়ে পিছপা হচ্হিল। সেসময় ইরানের সম্রাট ছিলেন ইয়াযদাগরদ | তার বাহিনীটি খুঁজিস্তানে পা বসানোর চেষ্টা করছিল এবং কেসরার বড়-বড় নামকরা সেনাপতিরা ইসলামের সৈনিকদের প্রাবন প্রতিহত করতে জীবনের বাজি লাগিয়েছিল। আমীরুল মুমিনীন হযরত ওমর রোযি.) ইতিহাসনির্মাতা সেনাপতি হযরত আবু মুসা আশ“আরি (রাযি.)কে উক্ত রণাঙ্গনে পাঠিয়ে দিলেন। কেসরার খুবই অভিজ্ঞ ও জীদরেল একজন সেনাপতি ছিল হরমুজান। ইরানের রাজপরিবারের সন্তান । শক্তি ও ক্ষমতার প্রাণপুরুষ মনে করা হতো তাকে । সে ইরানের কেসরা হরমুজানের কাছে প্রস্তাব পেশ করল, খুঁজিস্তানের কেন্দ্রীয় শহর আহণাজ এবং পারস্যের একটা অংশ আমার শাসনাধীনে দিয়ে দিন । বিনিময়ে আমি মুসলমানদের এই প্রোত ঠেকিয়ে দেব তো বটেই; এখান থেকে তাদের বহু দূর পর্যস্ত তাড়িয়ে দেব । হরমুজান প্রস্তাবটা সাথে-সাথে মেনে নিলেন এবং ফরমান জারি করে দিলেন, এই দুটি অঞ্চল হরমুজানকে দান করা হলো । হরমুজান কেসরার কাছে যেসংখ্যক সৈনিক দাবি করল, তা-ই তাকে দেওয়া হলো । সংখ্যার দিক থেকে এবং অস্ত্রের দিক থেকেও এই বাহিনী সেকালের একটা ক্ষমতাধর বাহিনী ছিল৷ হরমুজান কাল ক্ষেপন না করে সঙ্গে-সঙ্গে এই বাহিনীটা নিয়ে রওনা হয়ে গেল এবং ইরানের বৃহৎ নগরী তসতরে গিয়ে উপনীত হলেন । এটি ইরানি বাহিনীর অনেক বড় একটা ছাউনি ছিল এবং ওখানে একাধিক রাজমহলও ছিল । হরমুজান নগরীর প্রাটীর ও দুর্গ অধিকতর মজবুত করার লক্ষ্যে মেরামত করাল এবং দুর্গ-প্রাচীরের পরিধিও বাড়িয়ে নিল । নগরীর চার পাশে পরিখাও খনন করাল । রাত-দিনের পরিশ্রমের বিনিময়ে এই কাজগুলো সে অতি দ্রুত সম্পন্ন করে ফেলল । তারপর নগরীর বাইরের বিভিন্ন অঞ্চলের নেতৃস্থানীয় লোকদের মিটিং ডাকল এবং মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলার চেষ্টা করল । বলল, মুসলমানরা যে- অঞ্চলটি-ই পদানত করছে, সবার আগে সেখানকার মেয়েদের কজা করে নিচ্ছে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।