Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১১ কায়রাস পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিল, মিশরে কিবতি খিস্টানরা বিদ্রোহ করছে বলে । কারণ, তাদের উপর সে কী পরিমাণ নিপীড়ন চালিয়েছিল, তা তার মনে আছে । তার একথাও জানা আছে যে, সুযোগ পেলেই খ্রিস্টানরা তার ও হেরাকল- এর বিরুদ্ধে উঠে দীড়াবে। ইতিহাস বলছে, হেরাকল আক্রমণের চিন্তা মাথায় আনতেন বটে; কিন্তু দ্বিধায় থাকতেন । এক পা এগুলে দু-পা পিছাতেন । মহামারি যখন মুসলমানদের কুরে- কুরে খাচ্ছিল, তখন যদি হেরাকল শামের উপর চড়াও হয়ে যেতেন, তাহলে মুসলমানরা অবশ্যই বেকায়দায় পড়ে যেত । মুসলিম সৈনিকরা মহামারিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছিল এবং বাছাবাছা সেনাপতিগণও মৃত্যুমুখে পতিত হচ্ছিলেন। কিন্তু তার বিশপ কায়রাস তাকে সাবধান করেছিল, আমাদের বাহিনী যদি শামে প্রবেশ করে, তাহলে মহামারি তাদের মাঝেও ছড়িয়ে পড়বে । ঞ ফাক সেই পরিস্থিতিতে মুসলমানদের সবচেয়ে দুর্বলতা ছিল, আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) ও তার উপদেষ্টাবর্গ প্রচণ্ড অস্থিরতায় ভুগছিলেন । এমন একটা ভয়াবহ দুর্ভিক্ষের পর এমন একটা ধ্বংসাত্মক মহামারি! পরপর এমন দুটা বিপদের ছোবল বড়-বড় প্রতাপশালী রাজা-বাদশার হাটুও কীপিয়ে তুলতে সক্ষম ছিল। খেলাফতের নীতিনির্ধাকরা এমন পরিস্থিতিতে যুদ্ধের ঝুঁকি বরণ করে নিতে প্রস্তুত ছিলেন না । কিন্তু তার অর্থ এই ছিল না যে, রোমানরা যদি চড়াও হয়ে বসে, তাহলে মুসলমানরা বসে-বসে আঙুল চুষবে । মুসলমানদের সামনে ইতি পূর্বেকার এমনি একটি দৃষ্টান্ত বিদ্যমান ছিল। বেশি দিন আগের ঘটনা ছিল না। এই তো বছরকয়েক আগে যখন আল্লাহর রাসূল ইহধাম ত্যাগ করেছিলেন, তার পরের ঘটনা । প্রথম খলীফা হযরত আবু বকর (রাধি.) বাহিনী প্রেরণ করে একটি রণাঙ্গন খুলে বসলেন । হযরত ওমর (রাযি.) ও অপরাপর সাহাবাগণ তাতে ভিন্নমত পোষণ করলেন এবং বিস্ময় প্রকাশ করলেন । তারা বললেন, উম্মত আজ শোকের সাগরে নিমজ্জিত | এই পরিস্থিতিতে নতুন রণাঙ্গন খোলা বিচক্ষণতার পরিচয় নয় । হযরত আবুবকর (রাযি.) বললেন, আমরা যদি শোকের মাঝে ডুবে থাকি, তাহলে কাফেররা ধরে নেবে, মুসলমানদের কোমর ভেঙে গেছে; এখন আর তারা উঠে দীড়াতে পারবে না । তার পরক্ষণেই ঘটল তেমনই একটা ঘটনা । ইসলামত্যাগের এমন একটা ফেতনা মাথাচাড়া দিয়ে উঠল, যে কিনা একটা ভয়াবহ ও দীর্ঘকালীন যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিল । জনাকতক নবীর আবির্ভাব ঘটল । কিন্তু ইসলামের সৈনিকরা দীনের এই শক্রদের তাদেরই রক্তের মাঝে চুবিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহর এই দীন আজীবন বেঁচে থাকতে এসেছে এবং মুসলমানরা ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।