অনিঃশেষ আলো & ১১০ গোয়েন্দারা উত্তর দিল, হেরাকল-এর মাথায় শাম সওয়ার হয়ে আছে এবং অনতিবিলম্বে তিনি শাম আক্রমণের পরিকল্পনা তৈরি করছেন । আরব যখন দুর্ভিক্ষকবলিত ছিল, তখন তিনি তার উপরও আক্রমণের সংকল্প নিয়েছিলেন । কিন্তু তার উপদেষ্টারা তাকে বিরত রেখেছিল । তারা যুক্তি দেখিয়েছিল, দুভিক্ষ শুধু আরবে- শামে নয় । আর মুসলমানদের বাহিনী অবস্থান করছে শামে ৷ এমতাবস্থায় রোমানরা যদি আরবে ঢুকে পড়ে, তাহলে শাম থেকে মুসলমান সৈনিকরা রোমান বাহিনীকে ঘিরে ফেলবে এবং তার পরিণতি খুবই ভয়াবহ হবে । গোয়েন্দারা আরও জানাল, যখন শামে মহামারি ছড়িয়ে পড়ল এবং সেখানে মৃত্যুর রাজত্ প্রতিষ্ঠিত হয়ে গেল, তখনও হেরাকল শাম আক্রমণ করবেন বলে মনস্থির করেছিলেন । এখানে তার উপদেষ্টারা চাটুকারিতার আশ্রয় নিয়েছিল এবং তাকে শাম আক্রমণে উৎসাহ জুগিয়েছিল | তার প্রধান জাযক কায়রাস যদি তাকে বিরত না করতেন, তাহলে তিনি এতদিনে শাম আক্রমণ করেই ফেলতেন । কায়রাস তাকে পরামর্শ দিল, এই ভুল আপনি করবেন না । তিনি যুক্তি দেখালেন, আপনার বাহিনী যখন শাম প্রবেশ করবে, তখন তারাও মহামারির আওতাও চয়ে আসবে । শামের সর্বত্র ছড়িয়ে পড়া এই রোগে আপনার বাহিনীর সৈনিকরাও প্রাণ হারাবে । শামের মহামারি তাদের রেহাই দেবে না। তখন পেছনে সরে আসা কিংবা মুসলমানদের হাতে জীবনপাত করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না । ক্ষতি ছাড়া এই অভিযান থেকে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। জাঘক কায়রাস আরও একটা আশঙ্কা দেখালেন, আপনার বাহিনী যখন মিশর থেকে শাম চলে যাবে, তখন মিশরে কিবতি রিস্টান ও অন্যান্য গোষ্ঠীর যেসব খ্রিস্টান আপনার সরকারি ধর্মের বিরোধী, তারা বিদ্রোহ করে বসবে । বাহিনীর সামান্য ষেকজন সৈনিক মিশরে থাকবে, এই বিদ্বোহ দমন করা তাদের পক্ষে সম্ভব হবে না। সেই বিদ্রোহের পরিণতি এমন হতে পারে যে, শামও হাতে আসবে না, মিশরও হাতে থেকে বেরিয়ে যাবে। বিনয়ামিনের গোয়েন্দারা আরও তথ্য দিল, মুকাওকিস হেরাকল ও আতরাবুনকে মতে আনতে চেষ্টা করছে, শামে খরিস্টানদের দ্বারা বিদ্রোহ করান এবং ওখানে নাককতাকর্মী পাঠান । মুকাওকিসের এই প্রস্তাবটা হেরাকল ও আতরাবুন আমলে নিয়েছেন এবং এর ফলাফল খতিয়ে দেখছেন । মুকাওকিসের এই পরামর্শটি তারা খুবই পছন্দ করেছেন । অবশ্য এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি । সেকালে শামের বেশিরভাগ নাগরিক খ্রিস্টধর্মের অনুসারী ছিল এবং তাদের সবগুলো গোত্র যুদ্ধবাজ ছিল । বিগত দিনে তাদের একটা গোত্র বিদ্রোহ করেছিলও । কিন্তু মুসলমানরা সেই বিদ্রোহ দমন করে ফেলেছিল । মোটকথা, শামে খ্রিস্টানরা বিদ্রোহের পজিশনে ছিল । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।