Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ٢٤٠
📝 نص 📖 PDF

অনিঃশেষ আলো $ ১১ কেটে আমার কাছে নিয়ে আসো । এই আদেশ শুনে গৃহকর্তা দৌড়ে ঘরে এসে নিজেই ইয়াযদাগরদ-এর মাথাটা কেটে ফেললেন এবং পরে যখন সালার এলেন, তখন মাথাটা তার তাতে তুলে দিয়ে ধড়টা নদীতে ফেলে দিলেন। ইয়াযদাগরদকে কে কীভাবে হত্যা করেছে, ইতিহাসে এ-ব্যাপারে মতভেদ আছে । কিন্তু এই বর্ণনায় সমস্ত এতিহাসিক একমত যে, নদীতীরের এক গৃহকর্তার ঘরে তাকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহটা নদীতে ফেলে দেওয়া হয়েছে । সক সং পারস্যস্ম্রট কেসরার অগ্নিপূজক সাম্রাজ্য এভাবেই ইতিহাসের কবরস্তানে দাফন হয়ে গেল আর অপর দিকে রোমস্ম্রাট কায়সার- যিনি সামরিক শক্তি ও ধন- সম্পদে সত্যিকার অর্থেই দৈত্যকায় ছিলেন- আশ্রয় খুঁজে ফিরছিলেন । তাকে শাম থেকে কীভাবে উৎখাত করা হয়েছিল, তার কাহিনী উপরে বর্ণিত হয়েছে । হালব শামের সর্বশেষ দুর্গ ছিল । সেটিও মুজাহিদরা জয় করে নিলে তারও অবস্থা এমন হয়ে গেল যে, না পারছিলেন থাকতে, না পারছিলেন কোথাও গিয়ে পালাতে । শাম ছিল দুর্গের দেশ । কোনো-কোনো দুর্গ এতটাই মজবুত ছিল যে, সেগুলোকে অজেয় মনে করা হতো । কিন্তু একটি দুর্গও তাকে আশ্রয় দিতে পারল না । তার বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছিল আর পিছপা হচ্ছিল । যখন অর্ধেক শাম মুজাহিদরা দখল করে নিল, তখন সম্রাট হেরাকল তার বাহিনীকে মুসলমানদের দয়ার উপর ছেড়ে দিয়ে নিজে পলায়নের পথ অবলম্বন করলেন | তিনি পরিষ্কার দেখতে পাচিহলেন, তাকে গ্রেফতার করে ফেলা হচ্ছে । গ্রেফতারি এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তিনি একটি নিরাপদ জায়গা দেখতে পেলেন আস্তাকিয়া । তিনি ওখানে গিয়ে আশ্রয় নিলেন । কিন্তু সিপাহসালার আবু উবায়দা (রা.) সেখানেও পৌছে গেলেন আর হেরাকল-এর অবরুদ্ধ বাহিনী পালিয়ে গেল । হেরাকল ওখান থেকেও নিরাপদে বেরিয়ে গেল । এবার তিনি রুহায় গিয়ে আশ্রয় নিলেন । ওখানকার দুর্গ বেশ মজবুত ছিল । কিন্তু ইসলামের সৈনিকরা ওখানেও গিয়ে গর্জে উঠলেন আর হেরাকল পালিয়ে গেলেন । থাকল শুধু দুর্গঘেরা শামী নগরি হালব । মুজাহিদরা সেটিও নিয়ে নিলেন । কিন্ত হেরাকল হালৰ থেকে বেশ দূরে ছিলেন । তিনি আরও দূরে চলে যাওয়া শ্রেয় মনে করলেন । তিনি কুস্তস্তনিয়া (ইস্তাম্বল) গিয়ে নিঃশ্বাস ফেললেন । কুত্তস্তনিয়া ছিল তুর্কির (তুরক্কের) একটি নগরী | হেরাকল-এর. আমলে সেখানে রোমানদের শাসন ছিল । কুস্তস্তনিয়ার এক নাম ছিল বাজিস্তিয়া । এই নাম সেসময় রাখা হয়েছিল, যখন সেখানে বাজিস্তিনির শাসন ছিল । হেরাকল-এর এক পুত্রের নাম ছিল কুস্তত্তিন, যার আলোচনা এই উপাখ্যানে উপরে এসেছে । এই পুত্রকে ফ্ড/.911000119.0010)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.