তিন ইবনে সামের এখনও বিনয়ামিনের ওখানে নিষ্বর্ম বসা । ইতিমধ্যে কেটে গেছে কয়েকটা মাস । বিনয়ামিন আইনির সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে দিয়েছেন । কিন্তু ইবনে সামের কিছু একটা করতে চাচ্ছে । কাজ-কর্ম ছাড়া এভাবে বসে থাকা তার ধাতে সয় না। কারণ, একে তো সে সৈনিক। দ্বিতীয়ত সে কিবতি খিস্টান। ধ্রিস্টবাদ তার উপর একটা উন্মাদনায় পরিণত হয়ে বিরাজ করছিল | বিনয়ামিনের গোপন সংগঠনের একজন সদস্য সে । অথচ বিনয়ামিন তাকে কোনো কাজ দিচ্ছেন না! বিনয়ামিন তাকে যুক্তি দেখাচ্ছিলেন, তৃমি পলাতক সৈনিক এবং দুজন সৈনিককে হত্যা করে এসেছ আর একটা মেয়েকে অপহরণ করে এনেছ। ধরা পড়লে নির্ঘাত মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে । কিন্তু মাসের-পর-পর কাজ ছাড়া সময় কাটিয়ে ইবনে সামের এখন হাঁপিয়ে উঠেছে । বিনয়ামিন হেরাকল-এর প্রাসাদ পর্যস্ত গোয়েন্দা ছড়িয়ে রেখেছিলেন । ইবনে সামেরও মূলত তার একজন গোয়েন্দা ৷ এখানে বলে রাখা দরকার, সম্রাট হেরাকল সেসময় মিশর ছিলেন না। ছিলেন তিনি বাজিস্তিয়ায়। মিশরে শাসনকার্য পরিচালনার দায়িত্ব পালন করছিলেন মুকাওকিস । মুকাওকিস ছিল মূলত হেরাকল- এর কর আদায়কারী | কার্যত মিশরের রাজা ছিলেন হেরাকল । আর সামরিক বিষয়াদি ন্যস্ত ছিল তার এক বিখ্যাত সেনাপতি আতরাবুনের হাতে । সময়টা মূলত সেনাশাসনেরই যুগ ছিল | শাম হেরাকল-এর হাতে খসে পড়েছিল এবং তিনি সচেষ্ট ছিলেন, কীভাবে রাজ্যটাকে পুনরায় কজায় আনা যায় । তার বেশিরভাগ মনোযোগ সেনাবাহিনীর প্রয়োজন মেটানো এবং অন্যান্য সামরিক বিষয়াদিতেই নিবদ্ধ থাকত ॥ একদিন বিনয়ামিনের কাছে দুজন লোক এল, যারা তার গোয়েন্দা ছিল । তারা মিশরের রাজধানী এসকান্দিয়ায় বাস করত এবং দিনকতক বাজিস্তিয়ায় কাটিয়ে এসেছে। বিনয়ামিন তাদের জিজ্ঞেস করলেন, কী সংবাদ নিয়ে এসেছ? ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।