Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৮ করে। আর এমন ব্যক্তি তখন যাকে-তাকে মন্দ সাব্যস্ত করে- আল্লাহকেও, আল্লাহর রাসূলকেও, কুরআনকেও । অন্যান্য সাহাবাদের পরামর্শ শোনার পর হযরত ওমর (রোযি.) যখন হযরত আলী (রাযি.)-এর মতামত শুনলেন, তখন আর চিন্তার প্রয়োজন মনে করলেন না। অবলীলায় বলে উঠলেন, “মদপানের শাস্তি ৮০ দোররা ।” হযরত ওমর (োযি.) হযরত আবু উবায়দা (রোযি.)কে লিখলেন, “মদ্যপ মুসলমানদের সামনে হাজির করুন । যদি তারা মদপানকে হালাল বলে, তাহলে মৃত্যুদণ্ড দিন ৷ আর যদি হারাম স্বীকার করে, তাহলে ৮০টা করে বেত্রাঘাত করুন । এই সিদ্ধান্ত হাতে পৌছলে হযরত আবু আবু উবায়দা (রোযি.) সব কজন মদ্যপ মুসলমানকে খুঁজে বের করালেন এবং সবাইকে সামনে হাজির করালেন । ভাবগতিকে মনে হলো, ব্যাপারটা তারা আচ করতে সক্ষম হয়েছিল | হযরত আবু উবায়দা (রাধি.) তাদের জিজ্ঞেস করলেন, মদ সম্পর্কে তোমাদের মতামত কী? “মদ হারাম ।' সবাই এক বাক্যে উত্তর দিল । “ও হে মুসলমানগণ!'_ হযরত আবু উবায়দা (রোযি.) বললেন- “আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কোনো-না কোনো বিপদ নাযিল হবে । আমি তোমাদের সবাইকে ৮০ দোররা করে শাস্তি দিচ্ছি ।' তাদের সবাইকে শাস্তি দেওয়া হলো । তারপর কোনো মুসলমান মদ শুকে দেখারও সাহস করেনি । কোনো-কোনো এঁতিহাসিক এই ঘটনার সূত্র ধরে ইতিহাসের পাতায় ভুল বর্ণনা সন্নিবেশিত করেছেন যে, হযরত আবু উবায়দা (রাযি) বদদু'আ দিয়েছিলেন, আল্লাহ যেন এই মুসলমানদের উপর গজব নাযিল করেন । তাদের মূল্যায়ন হলো, মহামারির আপদ হযরত আবু উবায়দা রোযি.)-এর বদদ“আর ফল ছিল। কিন্তু এই বর্ণনা ও মূল্যায়ন দু-ই ভুল ও বিভ্রান্তিকর । হযরত আবু উবায়দা (রাঘি.) কাউকে বদদ“আ দেওয়ার মতো মানুষ ছিলেন না। সবোপরি এমন বদদূ“আ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যার ফলে হাজারো নিরপরাধ মানুষের উপর গজব নেমে আসবে । শুধু এটুকু মেনে নেওয়া যায় যে, কিছু মুসলমান মদপানকে হালাল সাব্যস্ত করেছিল আর আল্লাহ তার এই মহামারির আদলে একটা তীব্র একটা ঝাঁকুনি দিয়েছিলেন যে, তোমরা সাবধান হয়ে যাও । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।