Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৭ এই উপাখ্যানে ইতিপূর্বে বলা হয়েছে, রাবেয়ার পিতা উয়াইস ও রাবেয়াকে বলেছিল, শামে কিছু মুসলমান নিজেদের জন্য মদ হালাল করে নিয়েছে এবং তারা প্রকাশ্যে মদপান করছে। রাবেয়া বলেছিল, এই অভিযোগ সত্য নয় একং আব্বাজান একথা বলে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করছেন এবং এটা ইসলামের প্রতি তার ঘৃণার বহিঃপ্রকাশ । কিন্তু বাস্তবতা হলো, রাবেয়ার পিতা কোনো অবাস্তব বা অসত্য কথা বলে মুসলমানদের দুর্নাম করেনি; বরং সে যা বলেছিল,সবই সত্য ও বাস্তব । তারা লিখেছেন, শাম যখন ইসলামি সালতানাতে যুক্ত হয়ে গেল, তখন আরবের কয়েকটি বংশ শামের বিভিন্ন অঞ্চলে গিয়ে বসতি গড়েছিল । ওখানকার খ্রিস্টান নাগরিকরা মুসলমানদের অনুগত হয়ে গিয়েছিল। কিন্তু তারা মন থেকে মুসলমানদের বরণ করে নেয়নি । কতিপয় বিচক্ষণ খ্রিস্টান মুসলমানদের নৈতকতা ধ্বংস করার মিশন নিয়ে মাঠে নামে । তারা কিছু মুসলমানকে মদপানে অভ্যন্ত করে তোলে । আর নিশ্চিত করেই বলা যায়, এই অপকর্মটা তারা তাদের সুন্দরী ও যুবতী মেয়েদের দ্বারা করিয়ে থাকবে । অপরাপর মুসলমানরা এই মুসলমানদের সতর্ক করল এবং মদপান করতে বারণ করল । কিন্তু মদপায়ী মুসলমানরা কুরআন দ্বারা দলিল উপস্থানের চেষ্টা করল যে, কুরআন বলেছে, 'তোমরা কি এসব থেকে বিরত হবে না?' তারা এই আয়াতের ব্যাখ্যা দিল, এখানে আল্লাহপাক বিষয়টি বান্দার উপর ছেড়ে দিয়েছেন যে, মদকে হারাম বা হালাল মনে করা এ তোমাদের নিজন্ব ব্যাপার ।. তারা আরও যুক্তি দেখাল, আল্লাহর রাসূল ও প্রথম খলীফার আমলে মদ্যপদের কোনো শাস্তি দেওয়া হয়নি । মুহাম্মাদ হাসনাইন হাইকেল, আরও কয়েকটি সূত্রে লিখেছেন, সিপাহসালার আবু উবায়দা (রাঘি.)-এর কাছে যখন রিপোর্ট এল, কিছু মুসলমান মদ পান করতে শুরু করেছে, তখন তিনি বিষয়টির সত্যাসত্য যাচাই করলেন । তদন্তে প্রমাণিত হলো, অভিযোগ পুরোপুরি সত্য । মদ্যপ মুসলমানরা তার সামনেও প্রমাণ উপস্থাপন করল যে, কুরআনে স্পষ্ট ভাষায় মদকে হারাম করা হয়নি । হযরত আবু উবায়দা রোযি.) পুরো বিষয়টি লিখে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর কাছে পাঠিয়ে দিলেন এবং সিদ্ধান্ত চাইলেন । হযরত ওমর (োযি.) ইসলামের রীতি অনুসারে পরামর্শের জন্য কয়েকজন সাহাবাকে তলব করলেন এবং বিষয়টি তাদের সম্মুখে উপস্থাপন করলেন । হযরত আলী (রোযি.) বললেন, যেব্যক্তি মদ পান করে, সে নিজের বিবেক-বুদ্ধি খুইয়ে ফেলে । আর বুদ্ধি-বিবেক খুইয়ে একজন মদ্যপ আবোল-তাবোল বকতে শুরু ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।