Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৬ হযরত আবু উবায়দা (রাি.) হযরত ওমর (রাযি.)-এর এই আদেশ বা পরামর্শ বাস্তবায়নের চিন্তা মাথায় নিলেন । এমনি সময়ে মহামারি তাকেও গ্রাস করে নিল এবং তৃতীয় দিন মুত্যু বরণ করলেন । আক্রান্ত হওয়ার সঙ্গে-সঙ্গে তিনি হযরত মু'আয ইবনে জাবাল (োধি.)কে স্থুলাভিষিক্ত নিযুক্ত করে দিলেন । ওখানে মৃত্যুর অবস্থা ছিল, মু'আয ইবনে জাবাল (রোধি.)-এর দুই পুত্র ইতিমধ্যেই মহামারির বলিতে পরিণত হয়ে গেছে । দিনকতক পর তিনি নিজেও মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেলেন । মৃত্যুর আগে তিনি হযরত আমর ইবনে আস (রাযি.)কে স্থলাভিষিক্ত নিযুক্ত করে যান। আমর ইবনে আস (রাযি.) মুসলিম বাহিনীর সৈন্যদের এবং সাধারণ নাগরিকদেরও আদেশ জারি করলেন, তোমরা খোলা মাঠ ছেড়ে পাহাড়ে চলে যাও । তার পর থেকে মহামারির প্রকোপ কমতে শুরু করল এবং কিছু দিনের মধ্যে সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এই মহামারি বেশ কিছু দিন যাবত মানুষের জীনন নিয়ে খেলা করতে থাকল এবং পঁচিশ হাজার মুসলমানের প্রাণ হরণ করেই তবে ক্ষান্ত হলো । যেকজন সালার মারা গেলেন, তাদের মাঝে হযরত আবু উবায়দা, মু'আয ইবনে জাবাল, ইয়াধীদ ইবনে আবী সুফিয়ান, হারিছ ইবনে হিশাম, সুহাইল ইবনে আমার ও উতবা ইবনে সুহাইল (রাযি.) বিশেষভাবে উল্লেখযোগ্য । হারিছ ইবনে হিশামের বংশের ৭০ ব্যক্তি এবং হযরত খালিদ ইবনে অলীদের বংশের ৪০ ব্যক্তি এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সস সং বর্তমান কালের নির্ভরযোগ্য ইতিহাসবিদ মুহাম্মাদ হাসনাইন হাইকেল মিশরি কয়েকজন এঁতিহাসিকের বরাতে লিখেছেন, এই মহামারি এমনিতেই আসেনি । বরং মহান আল্লাহ মুসলমানদের সতর্ক করতেই তাদের উপর এই বিপদ চাপিয়ে দিয়েছিলেন । জনাব হাইকেল একটি বর্ণনা উল্লেখ করেছেন যে, ওই অঞ্চলগুলোতে অনেক দীর্ঘ লড়াই সংঘটিত হয়েছিল, যা কিনা ছিল খুবই রক্তক্ষরী।. রোমান বাহিনীর অগুণতি লাশ সমগ্র অঞ্চলে পড়েছিল এবং সেগুলো পচে গলে যাচ্ছিল । এই পচা-গলা মরদেহগুলো বাতাসে ছড়িয়ে গিয়েছিল এবং পরিবেশের সঙ্গে মিশে গিয়েছিল । তারই ফলে এই মহামারির উত্তব ঘটেছিল । কিন্তু প্রাচীন এতিহাসিকগণ এই বিশ্লেষণ মানতে রাজি নন। তারা বলছেন, শাম থেকে নয়- ফিলিস্তিনের এক নগরী আমওয়াস থেকে এই মহামারির সূত্রপাত হয়েছিল এবং তা আল্লাহর পক্ষ থেকে নাধিলকৃত একটা গজব ছিল। ছ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।