অনিঃশেষ আলো $ ১০৫ উপদ্রত অঞ্চলে যেয়ো না আর কবলিত অঞ্চল থেকেও পলায়ন করো না । কারণ, তখন এই মহামারি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এবং অন্য অঞ্চলে ছড়িয়ে দেবে । আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণী শুনে এবার হযরত ওমর পুরোপুরি আশ্বস্ত হলেন এবং তাবুক থেকে মদিনা ফিরে গেলেন। কিন্তু, আমীরুল মুমিনীনের স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই । শামের মানুষদের ভাবনা প্রতিটি মুহূর্ত তাকে তাড়িয়ে বেড়াতে শুরু করল, কীভাবে লোকগুলোকে মহামারির কবল থেকে উদ্ধার করা যায় । ইতিহাস স্থাক্ষ্য দিচ্ছে, তার সবচেয়ে বেশি চিন্তা ছিল হযরত আবু উবায়দা (রাযি.)-এর জন্য । কারণ, তিনি অনেক দামি সিপাহসালার ছিলেন । হযরত ওমর তাকে বাচিয়ে রাখতে চাচ্ছিলেন । এক বর্ণনায় একথাও আছে যে, হযরত ওমর (রাযি.) আবু উবায়দা (রাযি.)কে বলেছিলেন, আপনি আমার সাথে মদিনা চলুন। কিন্তু এই মহান সেনাপতি উত্তর দিলেন, সাঘীদেরকে মুত্যুর ছায়ায় রেখে আমি যাব না। তারপর তিনিও সেই কথাটিই বললেন, যেটি হযরত ওমর বলেছিলেন- “আমি আল্লাহর সিদ্ধান্ত থেকে পলায়ন করব না।' মদিনা ফিরে এসে হযরত ওমর (রোযি.) হযরত আবু উবায়দা (রাযি.)কে মহামারি থেকে বাচাতে একটি বুদ্ধি ঠিক করলেন । তিনি একটি বার্তা লিখে একজন দ্রুতগামী দূত তার কাছে পাঠিয়ে দিলেন। বার্তায় তিনি লিখেছেন, “জরুরি এক কাজে আপনার সঙ্গে আমার মুখোমুখি আলোচনা প্রয়োজন । কাজেই পত্রখানা পাওয়ামাত্র চলে আসুন ।' উত্তরে হযরত আবু উবায়দা (রাযি.) লিখলেন, “যে-বিষয়ে আমার সঙ্গে আপনার আলাপের প্রয়োজন, সেটি মুলতবি হতে পারে; কিন্তু এখানকার ইসলামি বাহিনীর সিপাহসালার ও সৈনিকদের এত বড় দুর্যোগের মধ্যে ফেলে রেখে আমি যেতে পারি না। আমি আমার সাথীদের ফেলে যাব না এবং আল্লাহর আদেশের অপেক্ষা করব ।' বার্তার জবাব হাতে এলে হযরত ওমর আবেগে এতটা-ই আপ্রত হয়ে পড়লেন যে, তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল । সে-সময়ে ওখানে ধাঁরা উপবিষ্ট ছিলেন, তাদের একজন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আমীরুল মুমিনীন! আবু উবায়দা মারা যাননি তো আবার? হযরত ওমর (রাযি.) কান্নাজড়িত কণ্ঠে উত্তর দিলেন, “না; তবে মনে হচ্ছে, তিনি মরেই যাবেন!” আমীরুল মুমিনীন হযরত আবু উবায়দা (রাযি.)-এর পত্রথানা উপস্থিত সবাইকে পড়তে দিলেন। তারপর ভেবে-চিন্তে তার নামে আরেকখানা বার্তা লেখালেন। তাতে লেখালেন, “আবু উবায়দা! আপনি নিচু এলাকা ছেড়ে অপেক্ষাকৃত উচু ও স্বাস্থ্যকর জায়গায় চলে যান এবং বাহিনীকেও সঙ্গে করে নিয়ে যান ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।