অনিঃশেষ আলো $ ১০৪ আমীরুল মুমিনীন।'- একদল পরামর্শ দিলেন- “আপনি যেহেতু মানবতার কল্যাণে ও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যাচ্ছেন, সেহেতু আপনার ভাবা উচিত নয়, সামনে কী- কী বিপদ আছে। “না আমীরুল মুমিনীন।'_ আরেকদল অভিমত ব্যক্ত করলেন- “যেখানে ধ্বংস ছাড়া আর কিছু নেই, সেখানে অন্তত আমীরুল মুমিনীনের যাওয়া উচিত নয় । আল্লাহপাক বিবেক তো এজন্যই দিয়েছেন যে, তোমরা বুঝে-শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করো ।' যারা সেসময়ে তাঁর সফরসঙ্গী ছিলেন এবং যারা মক্কাজয়ের অভিযানেও শরিক ছিলেন । বিষয়টি তিনি তাদের সামনে উপস্থাপন করলেন । তাদের মাঝে হযরত ইবনে আব্বাস (রাধি.)ও ছিলেন । তারা একমত হলেন যে, আমীরুল মুমিনীন তাবুক অতিক্রম করে আর সম্মুখে অগ্রসর হবেন না এবং তিনি কাফেলার সব কজন সদস্যকে নিয়ে মদিনা ফিরে যাবেন । হযরত ওমর (রাযি.) তখনই আদেশ জারি করলেন, কাল সকালে আমরা মদিনার উদ্দেশে রওনা হব । প্রায় সকল এঁতিহাসিক আমীরুল মুমিনীন হযরত ওমর ও হযরত আবু উবায়দা (রাধি.)-এর একটি সংলাপ উল্লেখ করেছেন । ইতিহাসে এসেছে, হযরত আবু উবায়দা (রাধি.) আমীরুল মুমিনীনের তাবুক অতিক্রম করে সামনে অগ্রসর হওয়ার পক্ষে ছিলেন না। কিন্তু আমীরুল মুমিনীন যখন মদিনা ফিরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন, তখন কেন যেন হযরত আবু উবায়দা (রাধি.)-এর অভিমত দোদুল্যমান হয়ে গেল। “ইবনে খাত্তাব!'- হযরত আবু উবায়দা রোযি.) হযরত ওমর (রাধি.)কে যারপরনাই অকৃত্রিম ভাষায় বললেন- “আপনি আল্লাহর সিদ্ধান্ত থেকে পলায়ন করছেন-না?" প্রশ্ন শুনে হযরত ওমর (রায.)-এর মুখের রং বদলে গেল এবং পরম বিস্ময়ের মাঝে বেশ কিছু সময় হযরত আবু উবায়দা (রাযি.)-এর পানে অপলক চোখে তাকিয়ে থাকলেন । “ইবনুল জাররাহ!'- হযরত ওমর (রাধি.) উত্তর দিলেন- “আহ! কথাটা যদি. অন্য কেউ বলত! হ্যা; আমি আল্লাহর এক সিদ্ধান্ত থেকে আরেক সিদ্ধান্তে দিকে পলায়ন করছি।' হযরত আবু উবায়দা (রাি.) আর কোনো কথা বললেন না । ঠিক ওই সময় আবদুর রহমান ইবনে আওফ (রাযি.) ওখানে এসে হাজির হলেন । তিনি প্রবীণ সাহাবি ছিলেন । এখানকার সমস্যার কথা শুনে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।