Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৩ যেসব খবরাখবর পেয়েছি, তাতে জানতে পেরেছি, মুসলমানদের কয়েকজন সালারও এই রোগে মারা গেছেন ।' স্মাট হেরাকল বিষয়টা ঝুঝে ফেললেন । তিনি শাম আক্রমণের চিস্তা মাথা থেকে বের করে দিলেন । চে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) মহামারির সংবাদ পাওয়ার আগেই শাম সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন । এরই মধ্যে তার কাছে মহামারির খবরাখবর আসতে লাগল । কিন্ত তিনি তেমন বিচলিত হলেন না । বরং যাওয়াই ভালো মনে করলেন, যাতে ওখানকার পরিস্থিতি নিজচোখে দেখে মহামারির প্রতিরোধে যতখানি সম্ভব ব্যবস্থা নিতে পারেন ৷ ফলে তিনি অনতিবিলম্বে রওনা হওয়ার আদেশ জারি করলেন এবং কাফেলা শাম অভিমুখে রওনা হয়ে গেল । আমীরুল মুমিনীন হযরত ওমর (রোযি.)-এর কাফেলা তাবুক পৌছে গেল । সেখানে তিনি যাত্রাবিরতি দিলেন । শামের বিভিন্ন অঞ্চলের সালারদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আমীরুল মুমিনীন শাম সফরে আসছেন । কিন্ত প্রত্যেক সালারই চিন্তা করলেন, এই পরিস্থিতিতে আমীরুল মুমিনীনের শামের মাটিতে পা রাখা ঠিক হবে না। ফলে সিপাহাসাল আৰু উবায়দা রোঘি.), সালার ইয়াধিদ ইবনে আবী সুফিয়ান ও সালার শুরাহবিল ইবনে হাসানা তাবুক চলে এলেন । তারা হযরত ওমর (রাধি.)কে সানুনয় নিবেদন জানালেন, আপনি এর আগে আর যাবেন না । কারণ, শামের মাটি ও বাতাসে মহামারির জীবাণু আর মৃত্যু ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। তারা আমীরুল মুমিনীনকে মহামারির তীব্রতা ও ধবংসকারিতার বিস্তারিত বিবরণ শোনালেন । ৃ 'এখানে থেমে থাকা আমার পক্ষে সম্ভব নয়'_ হযরত ওমর বললেন- “আমি যদি এখান থেকে মদিনা ফিরে যাই, তাহলে সেই লোকগুলোর আত্মার সামনে আমাকে লজ্জিত হতে হবে, এই ব্যাধি যাদের আল্লাহর সান্িধ্যে পৌছিয়ে দিয়েছে । আমার জাতিকে এমন ভয়ানক পরিস্থিতিতে ফেলে রেখে আমি কীভাবে ফিরে যেতে পারি ।' সালারগণ তাকে মানাতে চেষ্টা করলেন, আপনি আর সামনে যাবেন না । তার যুক্তি দেখালেন, এই ভয়াবহ পরিস্থিতিতে যদি আমীরুল মুমিনীনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আরেকটি সমস্যা তৈরি হয়ে যাবে । কিন্ত হযরত ওমর তারপরও মানলেন না এবং সবার থেকে পরামর্শ চাইলেন । তাদের মধ্যে সালারদের ব্যতীত কয়েকজন শীর্ষস্থানীয় সাহাবাও ছিলেন । তাদের মাঝে মতভেদ সৃষ্টি হয়ে গেল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।