অনিঃশেষ আলো $ ১০২ দুর্িক্ষের প্রতিক্রিয়া এখনও পুরোপুরি দূর হয়নি; এরই মধ্যে এই মহামারি দুর্ভিক্ষের ধ্বংসকারিতাকেও হার মানিয়ে দিল । এই মহামারিও ৬৩৯ খ্রিস্টাব্দ মোতাবেক ১৮ হিজরিতে দেখা দিয়েছিল । দুর্ভিক্ষ পড়েছিল আরবে আর মহামারির বিস্তার ঘটেছিল শামে । কিন্ত এর প্রতিক্রিয়া আরব পর্যস্ত পৌছে গেল । খেলাফতের মসনদ কেপে উঠল । মহামারি শুধু সাধারণ নাগরিকদের মাঝেই নয়- মুসলিম সৈনিকদের মাঝেও ছড়িয়ে পড়েছিল । শামের এই দুর্যোগের খবর হেরাকল-এর কানে পৌছে গেল । শুনে তিনি অত্যস্ত খুশি হলেন এবং উপদেষ্টাদের বললেন, মুসলমানদের পরাজিত করার এটিই মোক্ষম সুযোগ । চাটুকার উপদেষ্টারা তাতে সায় দিল । বিষয়টা হেরাকল-এর দরবারি প্রধান পাদরির কানে গেলে সে সম্রাটের কাছে ছুটে গেল । আমীরুল মুমিনীন হযরত ওমর (রোঘি.)ও শঙ্কা অনুভব করেছিলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে রোমান বাহিনী যদি আক্রমণ করে বসে, তাহলে এই হামলা বোধ করা যাবে না । বাহিনীর অর্ধেক সৈন্য এই মহামারিতে প্রাণ হারিয়েছেন । কয়েকজন সেনাপতিও এই ব্যাধিতে আক্রান্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে পৌছে গেছেন। 'শাহেনশাহে রোম।'- কায়রাস বলল- “জানতে পেরেছি, আপনি শামে সেনা- অভিযান পরিচালনা করতে যাচ্ছেন এবং উপদেষ্টাগণও আমার এই পরিকল্পনায় সমর্থন ব্যক্ত করে বলেছেন, মুসলমানদের শাম থেকে বিতাড়িত করার এর চেয়ে ভালো সময় পরে আর পাওয়া যাবে না ।' হ্যা প্রধান বিশপ!'_ সম্রাট হেরাকল প্রত্যয়দীপ্ত কষ্ঠে বললেন- "শুধু শামই নয়- গোটা আরবকে আমি আমার সাম্রাজ্যে শামিল করে নেব । দেখছ না, দুর্ভিক্ষ থেকে কোমর সোজা করে দীড়াতে-না-দীড়াতেই এই দুর্যোগ এসে তাদের উপর আক্রমণ করে বসেছে! আমার জন্য এ একটি সুসংবাদই বটে ।' “আমি যদি আপনার ক্ষতির আশঙ্কা না করতাম, তাহলে আমিও আপনাকে অকুষ্ঠ সমর্থন জানাতাম'- কায়রাস্ বলল- “কিন্ত আপনি আমার রাজা ও হিতৈষী এবং রোম সাম্রাজ্যের সঙ্গে আমার আত্তিক সম্পর্ক বিরাজমান । আপনাকে আমি সেই পথে হাটতে বারণ করব, যার গন্তব্য ধ্বংস ছাড়া আর কিছু নয় । একটি বাস্তবতা আপনাকে ভুলে গেলে চলবে না যে, আমাদের অর্ধেকেরও বেশি সৈন্য আরবদের হাতে প্রাণ হারিয়েছে । অবশিষ্ট যারা জীবন রক্ষা করে মিশর এসেছে, তাদের উপর আরব মুসলমানদের ভীতি ছেয়ে আছে । এই বাহিনীটাকে যদি আপনি মহামারি দ্বারা খুন করতে চান, তাহলে শামের উপর আক্রমণ চালান | এতটুকু ব্যাপারও কি আপনি বুঝতে পারছেন না, মুসলিম সৈন্যরা পর্যস্ত যে মহামারির কবলে এসে পড়েছে, সেই ব্যাধি আমাদের বাহিনীকেও ক্ষমা করবে না? গতকাল পর্যস্ত আমি ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।