Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০১ রাবেয়ার ভাই চোখ তুলে রাবেয়ার আগে উয়াইসের পানে তাকাল আবার চোখদুটো বন্ধ করে ফেলল । পরক্ষণে আবারও সে চোখ মেলল এবং একটি হেঁচকি তুলল । তারপর তার মাথাটা একদিকে কাত হয়ে পড়ে গেল । রাবেয়ার মরে গেল । উয়াইসের জানা ছিল না, এই লোকটা তাকে হত্যা করার জন্য ফাদ পেতেছিল এবং সেই ফাঁদে সে চলেও গিয়েছিল। কিন্তু আল্লাহর লীলা বোঝার সাধ্য আল্লাহর কোনো বান্দার নেই। রাবেয়ার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল । পিতামাতা তার প্রতি চোখ তুলে তাকালও না । তাদের বিবাহিত যুবক পুত্র মৃত্যুবরণ করেছে। উয়াইস রাবেয়াকে নিয়ে ফিরে এল । পরদিনই খবর পাওয়া গেল, রাবেয়ার ভাইয়ের এক বন্ধু, যে উয়াইস-হত্যায় তার সহযোগী ছিল একই রোগে আক্রান্ত হয়েছে এবং পরদিন তারও মৃত্যুসংবাদ পাওয়া গেল। পরক্ষণেই তার সেই বন্কুটাও একই রোগে আক্রান্ত হয়ে মারা গেল, যে উয়াইসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে হত্যা করতে স্পটে নিয়ে গিয়েছিল । কক ক মহান আল্লাহ উয়াইসকে স্পষ্টতই খুন থেকে বাচিয়ে নিলেন। কিন্ত উয়াইস ঘ্ুণাক্ষরেও জানল না, যারা মারা গেল, তারা তাকে মারার ফড়যন্ত্র পাকিয়েছিল। কিন্তু এই রোগ শুধু এই তিন বন্ধুর জন্যই আসেনি; বরং ব্যাধিটা গোটা হালব নগরীতে ছড়িয়ে পড়ল । ঘর-ঘর থেকে জানাযা বেরুতে লাগল | ডাক্তারগণ জীনালেন, এটা একটা মহামারি । এই দুরারোগ্য ব্যাধিটা যার উপর আক্রমণ চালাত, সে দুদিনের মধ্যেই মারা যেত । ডাক্তারগণ অনেক চেষ্টা করলেন। কিন্তু রোগটা বিস্তৃত হয়েই চলল এবং গোটা শাম রাজ্যকে গ্রাস করে ফেলল । ইতিহাসে এই ব্যাধিটার ব্যাপারে যে-বিবরণ এসেছে, তার দ্বারা প্রমাণিত হচ্ছে, এর সূচনা হয়েছিল ফিলিস্তিনের আমওয়াস নাম এক অঞ্চল থেকে । এ জাতীয় রোগ- ব্যাধিতে কীরূপ সতর্কতা অবলম্বন করতে হয়, সেযুগের মানুষের সেই অবিজ্ঞতা ছিল না। একী রোগ যে দাবানলের মতো গোটা দেশে ছড়িয়ে যেতে পারে, তাও তাদের অজানা ছিল । এই অজ্ঞতারই ফলে আমওয়াস থেকে যাত্রা করা এই ব্যাধিটা দেখতে-না-দেখতে শাম পর্যন্ত পৌছে গেল এবং মৃত্যু প্রতিটি ঘরের কড়া নাড়তে শুরু করল । রোগটা মহামারি ছিল । কিন্তু সেযুগের মানুষ তাকে “আমওয়াস* নাম দিয়েছিল । কোনো-কোনো এঁতিহাসিকও রোগটার এ নামই দিয়েছেন । ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।