অনিঃশেষ আলো ১০০ ঘাতকদলের পরিকল্পনাটা হলো, এই লোকটা উয়াইসকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে । ক্লাবেয়ার ভাই তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে ওখানে আগে থেকেই উপস্থিত থাকবে এবং কোনো কথাবার্তা ছাড়াই ঝটপট কাজটা সমাধা করে ফেলা হবে । উয়াইস সেখানে গিয়ে পৌছল, যেখানে তাকে নিয়ে যাওয়ার কথা । কিন্তু ওখানে কোনো মানুষ নেই ৷ লোকটা বলল, একটু অপেক্ষা করুন; ওরা এখনই এসে পড়বে ৷ দুজন বসে পড়ল এবং অপেক্ষা করতে লাগল । কিন্তু অনেক সময় চলে গেল; কিন্তু কেউ এল না। লোকটা অস্থিরচিত্তে এদিক-ওদিক তাকাতে থাকল । অবশেষে উয়াইস বলল, আমি আর অপেক্ষা করতে পারব না । যদি প্রয়োজন মনে কর, তাহলে কাল আমার ওখানে চলে এসো । প্রয়োজনে আমি আমার চেয়েও বিজ্ঞ কোনো মুসলমান ছারা কথা বলিয়ে দেব । ঘাতকদলের এই লোকটা একা তো আর কিছু করতে পারে না । তাকে বলাও হয়নি, যদি আমরা কেউ না আসি, তাহলে নিজেই কাজ সেরে ফেলো । সে উয়াইসকে কথায় জুড়িয়ে রাখল । কিন্তু তারপরও কারও কোনো দেখা নেই । এবার সে নিজেই অনুভব করল, আর অপেক্ষা করা বৃথা । দুজন ওখান থেকে ফিরে এল এবং উয়াইস আপন ঠিকানায় চলে এল । “ভাইজান গুরুতর অসুখে পড়ে গেছেন'-_ রাবেয়া উয়াইসকে বলল- “খানিক আগে তার এক প্রতিবেশী মহিলা এদিক দিয়ে গেল । আমি তোমার অপেক্ষায় দরজায় দীড়িয়ে ছিলাম । মহিলা আমার কাছে এসে দীড়িয়ে গেল এবং বলল, তোমার ভাই তো মারাত্মক অসুখে পড়েছে । কোনো ডাক্তারই তার রোগটা ধরতে পারছে না । দু- তিন দিনেই তার অবস্থা শোচনীয় পর্যায়ে পৌছে গেছে । হতে পারে, আজ রাতই তার জীবনের শেষ রাত হবে... । আমি বুঝতে পারছি না, তাকে দেখতে যাব কি যাবনা।' “যদি যেতে চাও, আমি তোমাকে বারণ করব না'_ “আমাকে যদি সঙ্গে নিতে চাও, তাহলে আমিও যাব ।' রাবেয়াকে পিতামাতার ঘর থেকে তাড়িয়ে বের করে দেওয়া হয়েছিল । কিন্তু যা কিছুই ঘটুক ভাই-বোনের সম্পর্ক বলে কথা । ভাইয়ের অসুখের খবর শুনে বোন স্থির থাকতে পারল না। রাবেয়া তখনই উয়াইসকে সঙ্গে করে ভাইকে দেখতে রওনা হয়ে গেল । তাদের ঘরে ঢুকতে কেউ বাধা দিল না। সম্ভবত এ কারণে যে, তার ভাইয়ের তখন একেবারে শেষ অবস্থা । ভাইয়ের স্ত্রী তার পিতামাতা বসে-বসে কাদছে। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।