অনিঃশেষ আলো $ ১০ আমরা মিশরজয়ের যে-কাহিনী শোনাচ্ছি, তার সঙ্গে ইয়াযদাগরদ-এর পলায়ন ও তার পরিণতির কোনো সম্পর্ক নেই । কিন্ত ইসলামের আসল প্রাণ উপস্থাপনের স্বার্থে এই ঘটনাটি সংক্ষেপে হলেও বর্ণনা করা আবশ্যক মনে করি । ইয়াযদাগর্দ পারস্যকে মুজাহিদদের হাতে তুলে দিয়ে তুর্কিস্তান গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং মনে-মনে আশা জিইয়ে রাখলেন, একদিন-না-একদিন পারস্যে মুসলমানদের মাঝে বিদ্রোহ করানোর কাজে তিনি সফল হবেন এবং সেই সুযোগে তিনি পুনরায় তার শাসনক্ষমতা দখল করবেন আর তখন একজন মুসলমানকেও জীবিত বের হতে দেবেন না। কয়েক বছর পর এই সুযোগটা তিনি পেয়ে গেলেন | তখন হযরত ওছমান ইবনে আফফান (ো.) খলীফা ছিলেন৷ খোরাসানে বিদ্রোহ হলো । ইয়াযদাগরদ এই সুযোগটাকে গনিমত মনে করলেন এবং তুর্কিস্তান থেকে মারাদ চলে গেলেন । তিনি বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করলেন এবং বিদ্রোহের আগুনে তেল ঢালার খুব চেষ্টা করলেন । কিন্ত মুসলমানরা অতি অল্প সময়ের মধ্যেই বিদ্রোহ নিয়ন্ত্রণ করে ফেললেন। ইয়াষদাগর্দ কিছু লোককে নিজের কাছে জড়ো করে নিয়েছিলেন । তারা সবাই পালিয়ে গেল । অগত্যা ইয়াযদাগরদ নিজেও যেখান থেকে এসেছিলেন, সেখানে আবার পালিয়ে যেতে বাধ্য হলেন । কিন্তু এবার তার পলায়নও সহজ রইল না। তার একান্ত কাছের কিছু লোক মুসলমানদের গুপ্তচর বলে প্রমাণিত হলো । মুসলিম সেনাপতি আদেশ জারি করলেন, ইয়াযদাগর্দ কোথায় আছে খুঁজে বের করো এবং তাকে গ্রেফতার করো । পলাতক প্রাক্তন পারস্যস্ম্াট আত্মগোপন করে ঘুরে ফিরছিলেন । যুজাহিদরা তার চার পাশে ঘেরাও গুটিয়ে আনছিলেন ৷ অবশেষে একদিন তিনি নদীর কূলে এক ব্যক্তির ঘরে গিয়ে লুকালেন । গৃহকর্তা মুজাহিদদের তার সন্ধান বলে দিলেন। একদল মুসলমান এসে এখানে হানা দিলেন। তারা আরবের মুসলমান তথা মুজাহিদ ছিলেন না । তারা ছিলেন খোরাসানের নাগরিক । তারা সেনাপতির আদেশ অনুযায়ী ইয়াযদাগরদকে গ্রেফতার করার পরিবর্তে হত্যা করে লাশটা নদীতে ফেলে দিলেন। ইতিহাসে একটি বর্ণনা এমনও আছে যে, এই গৃহকর্তা ইয়াষদাগর্দকে চিনতেন না। কিন্তু তার রাজকীয় পোশাক আর লুকোনোর ধরন দেখে অনুমানের উপর ভিত্তি করে নিশ্চিত. হয়ে গেলেন, ইনিই ইয়াবদাগরদ হবেন, যার গ্রেফতারির ঘোষণা হয়েছে । তিনি বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে মারীদের গভর্নরের কাছে চলে গেলেন এবং তাকে তথ্য জানালেন, ইয়াদারগদ আমার ঘরে এসে জুকিয়েছেন। গভর্নর একজন সালারকে আদেশ দিলেন, ইয়াযাদারগরদ-এর মাথাটা ফ্ড/.9110001179.0010)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.