Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৯ আদর্শের বাস্তবতা ও উপকারিতা নিয়ে একটু ভেবে দেখবেন এবং নিজের চিন্তাধারায় পরিবর্তন সাধনের চেষ্টা করবেন | আমাদের এই উপাখ্যান মিসর-জয়ের দিকে এগিয়ে যাচ্ছে । সেজন্য আমাদেরকে আস্তাকিয়ার কাহিনী আর বিলঘিত না করে এখানেই ইতি টানতে হবে । তার আগে একথাটা বলে রাখা আবশ্যক যে, মুসলমানদের আতন্তাকিয়াজয় ইসলামের নীতি- আদর্শেরই জয় ছিল । সিপাহসালার আবু উবায়দা (রা.) নাগরিকদের উপর জিষিয়া আরোপ করে দিলেন । এ ছাড়া অন্য সকল কর ও আর্থিক দায়ের বোঝা জনগণের কাধ থেকে নামিয়ে দিলেন । শহরে যারা খ্রিস্টান ছিল, তারা রোমের পক্ষে তলে- তলে জনতাকে এই মর্মে উস্কানি দিতে শুরু করেছিল যে, তোমরা মুসলমানদের জিষিয়া দিয়ো না এবং তাদের শাসন মেনে নিয়ো না । তাদের তালে পড়ে কিছুলোক জিযিয়া দিতে অস্বীকৃতি জানাল | হযরত আবু উবায়দা (রা.)-এর নির্দেশে এই লোকগুলোকে শহর থেকে তাড়িয়ে দেওয়া হলো । এখন মুসলিম বিজেতাদের হাতে দুটি কাজ । একদিকে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে এনে শাসনভার বুঝে নিতে হবে, অপর দিকে পেছনে সরে যাওয়া রোমান সৈন্যরা যাতে কোথাও গিয়ে স্থির ও পুনর্গঠিত হতে না পারে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে । মুসলিম সেনাপতিদের জন্য এটি ছিল অত্যন্ত গুরুতপূর্ণ কাজ । গুপ্তচররা সংবাদ নিয়ে এসেছে, আস্তাকিয়া থেকে পালিয়ে-যাওয়া রোমান সৈন্যরা হালব গিয়ে সমবেত হচ্ছে । সিপাহসালার আবু উবায়দা (রা.) কিছু সৈন্য নিয়ে হাল্বের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন । হযরত খালিদ ইবনে অলীদ (রা.)কে তিনি অন্য একদিকে পাঠিয়ে দিলেন, যেখানে রোমান সৈন্যরা গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে থেমে গিয়েছিল । এতিহাসিকরা লিখেছেন, হযরত আবু উবায়দা (রা.) যখন হালব গিয়ে পৌছলেন, তখন আত্তাকিয়া থেকে এক দূত এই বার্তা নিয়ে তার কাছে এসে হাজির হলো যে, আস্তাকিয়ার জনসাধণ অবাধ্যতা শুরু করে দিয়েছে এবং পরিস্থিতি বিদ্বোহের দিকে এগিয়ে যাচ্ছে । হযরত আবু উবায়দা (রা.) নায়েবে সালার ইয়া ইবনে গানামকে এই দায়িত্ব দিয়ে আস্তাকিয়া পাঠিয়ে দিলেন যে, আপনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন । কিন্তু সাবধান! বিনা কারণে ও বিনা প্রয়োজনে যেন কারও প্রতি কোনো প্রকার অবিচার না করা হয়। সেইসঙ্গে আবু উবায়দা রো.) একটি বার্তা মদীনায় আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর নিকটও প্রেরণ করলেন । তাতে তিনি একদিকে আস্তাকিয়ার বিজয়ের সুসংবাদ শোনালেন, অপরদিকে এই তথ্যটিও জানালেন যে, এখানকার নাগরিকরা জিযিয়ার ব্যাপারে বিদ্রোহ করে বসেছে । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।