অনিঃশেষ আলো & ৯৮ কোন শক্তিটি আছে, যার বলে তারা এভাবে জয় ছিনিয়ে নিচ্ছে আর আমাদের মাঝে সেটি নেই । আমরা জনগণের শিরা থেকে রক্ত নিংড়ে বের করার প্রত্যয় গ্রহণ করছি। কিন্তু আমাদের শত্রুরা সঙ্গে করে একটি আদর্শ ও বিশ্বাস নিয়ে এসেছে, যারা জনতার শিরা থেকে রক্ত নিংড়ায় না। আমাদের শক্রদের আদর্শ হলো মানুষকে মানবতার মর্যাদা প্রদান করা ।' “তার মানে আমরাও ইসলাম গ্রহণ করে নেব নাকি।- হেরাক্ল অবজ্ঞামিশ্রিত কণ্ঠে মুখ বিকৃত করে বললেন- “তুমি ইসলামকে ধ্রিস্টধর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করছ বুঝি? “মহামান্য স্ম্রাট!'- রাস্তিন বলল- 'এখানে প্রশ্নটা এই নয় যে, শ্রেষ্ঠ ইসলাম, নাকি িস্টবাদ | আসল প্রশ্নটা হলো, সেই লোকগুলো কারা, যারা মানবতাকে পুরোপুরি মর্যাদা দেয়? আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে এর উত্তর খুঁজে বের করেন, তা হলে বলতে বাধ্য হবেন, এ-সময়ে সেই লোকগুলো হলো একমাত্র মুসলমান । শুধু মুসলমানই মানুষকে মানুষ মনে করে । শামের এক শহর থেকে যখন মানুষ আরেক শহরে যায়, তখন তারা ওখানকার মানুষদের বলে, তোমরা মুসলমানদের পুরোপুরি আনুগত্য মেনে নাও । কারণ, তারা মানুষকে মানবতার অধিকার প্রদান করে । আর তারা রোমানদের মতো রাজা নয়। মানুষ এও প্রচার করে বেড়াচ্ছে এবং সত্য বলছে যে, মুসলিম সেনারা কোনো অঞ্চল বা জনবসিত জয় করলে সেখানে তারা লুটপাট করে না এবং কোনো নারীর গায়ে হাত তোলে না । মহারাজ! এ-যাবত মুসলমানরা আমাদের যে-কটা অঞ্জল জয় করেছে, সবগুলো অঞ্চলের নাগরিকদের সঙ্গে তারা সম্মানজনক আচরণ করেছে এবং জনতাও তাদের মনে-প্রাণে গ্রহণ করে নিয়েছে । বিপরীতে আমরা যেখানেই যাই, সবার আগে জনগণের বাড়ি-ঘরে হানা দিয়ে তাদের সম্পদ ও সুন্দরী নারীদের হাত করি । তারপর তার কিছু রাজপ্রাসাদে পাঠিয়ে দিই আর বাদ বাকিগুলো নিজেদের মালিকানায় রেখে দিই । আস্তাকিয়ায় আমার গোয়েন্দারা আমাকে অবহিত করেছে, এখানকার জনতা শুধু মুসলমানদের সমর্থনই করছে না, ৰরং তাদের অপেক্ষায় প্রহরও গুণছে। আমাদের পরাজয়ের আসল কারণ এটি-ই।' সং নং সং হেরাক্ল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে-আসা তার এক সেনাপতির বক্তব্য শুনলেন । কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। তার উপর নীরবতা ছেয়ে গিয়েছিল । তবে তার মুখের ভাব, বসা থেকে উঠে দীড়ানো, কক্ষে পায়চারি করা, তারপর আবার বসে পড়া, আবার উঠে ইতস্তত পদচারণা শুরু করা এমন কতগুলো লক্ষণ ছিল, যেগুলো তার মনের অস্থিরতা ও ব্যাকুলতার প্রমাণ দিচ্ছিল । তার ব্যাপারে এমন আশা পোষণ করার কোনো সুযোগ ছিল না যে, তিনি ইসলামের নীতি- দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।