অনিঃশেষ আলো $ ৯৭ দেখেছি, রোমের যেসব লোক এখানে এসে ব্যবসা কিংবা চাকুরি করছে, তারা নিজেদের রাজা মনে করে থাকে । “তোমার কথা আমি বুঝে ফেলেছি'- হেরাক্ল ঝাঁজালো কণ্ঠে বললেন- “তুমি বলতে চাচ্ছ, তোমরা আন্তাকিয়ার নাগরিকদের থেকে কোনো সহায়তা পাওনি। কথা দ্র'্ত শেষ করো | অত দীর্ঘ কথা শোনার সময় আমার নেই । এখন আমরা কী করব, সেই ভাবনা আমাকে ভাবতে হবে ।' “ব্যাপার শুধু এটুকু নয় যে, আমরা নাগরিকদের থেকে কোনো সাহায্য পাইনি'_ রাস্তিন বলল- “নগরবাসী আমাদের বিরুদ্ধে রুখে দীড়িয়েছিল । আমরা যদি দুর্গে অবরুদ্ধ হয়ে লড়াই করতাম, তা হলে এই নাগরিকরা আমাদের সঙ্গে বিদ্রোহ করে শহরেব্র ফটক খুলে দিত তাতে কোনো সন্দেহ নেই | আমি তো নগরীর বাইরেই ছিলাম- ভেতরের পরিস্থিতি আমি নিজচোখে দেখিনি । কিম্তু আপনাকে আমি পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলছি, আস্তাকিয়ার জনসাধারণ পরম সাদরে ও পুরোপুরি ব্যাকুলতার সঙ্গে মুসলমানদের স্বাগত জানিয়ে থাকবে । অথচ তাদের মাঝে মুসলমান হয়ত একজনও নয়- সবাই আমাদেরই ধর্মের লোক ।' “আমাকে আর একটিমাত্র সুযোগ পেতে দাও*- “হেরাক্ল বললেন- এরা কর আর রাজপরিবারের বিলাসিতার কথা বলছে, না? আমি এদের শিরা থেকে রক্তও নিংড়ে নেব । শাহেনশাহে রোম!'- রাস্তিন বলল- “আজ যদি আপনি আমার শিরা থেকেও রক্ত নিংড়ে নেন আর আমাকে একটা হাড়ের কঙ্কালে পরিণত করে বাইরে ফেলে দেন, তবু আমি সেই কথাটি বলতে দ্বিধা করব না, যেটি অন্য কেউ আপন রাজার মুখের সামনে দীড়িয়ে বলতে সাহস করে না। মানুষ রাজা-বাদশাদের সম্মুখে তাদের প্রশংসা-ই করে যায় শুধু, যাতে তারা খুশি হয় এবং পুরস্কার দিয়ে ধন্য করে। আপনি আমার প্রতি তুষ্ট হোন বা রুষ্ট, আমি আপনার একজন সেনাপতি । আপনি আমাকে অনেক উচু মর্যাদা দান করেছেন এবং বেতন-ভাতাও হাত খুলে প্রদান করছেন । আমার দায়িত্ব রোমসাম্রাজ্যের সুরক্ষা ও সম্প্রসারণ । কিন্তু আমি পরাজিত হয়ে এসেছি । এতে আমি ব্যক্তিগতভাবেও লঙ্জিত ও অপমানিত বোধ করছি। আপনার মর্যাদাও আমার একটি প্রিয় বিষয় । আমার জন্য নিমকহারামি হবে যদি বাস্তবতার উপর পর্দা ফেলে আমি আপনাকে সুদর্শন কল্পনার মাঝে আটকে রাখি ।" “তুমি আসল কথাটা ঝটপট বলে ফেলতে পার না নাকি?' হেরাক্ল বিরক্ত কণ্ঠে বললেন । “আসল কথাটা শুনুন'- রাস্তিন বলল- “শত্রুকে শুধু এজন্য মন্দ বলা যাবে না যে, সে শক্র | শক্ররা আমাদের উপর জয়লাভ করেছে এবং তাদের অগ্রযাত্রা আর আমাদের পিছুহটা অব্যাহত রয়েছে । আপনি দেখুন ও চিস্তা করুন যে, শক্রদের মাঝে এমন অনিঃশেষ আলো-১ /৭ ফডডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।