অনিঃশেষ আলো $ ৯৬ “আমরা সমবেত সৈনিকদের নিয়ে আস্তাকিয়ার উদ্দেশ্যে রওনা হলাম । কিন্তু দুর্গের ফটকে পৌছে দেখলাম, সবগুলো ফটক বন্ধ । ব্যাপারটা কী! আমরা অনেক হাক- চিৎকার দিলাম যে, ফটক খুলে দাও । কিন্তু ফটক খোলার পরিবর্তে প্রাচীরের উপর থেকে আমাদের উপর তিরবৃষ্টি বর্ষিত হতে লাগল । তখন আমরা বুঝতে পারলাম, মুসলমানরা নগরীতে ঢুকে পড়েছে এবং ফটক তারা-ই বন্ধ করেছে । “তার মানে আস্তাকিয়াও আমাদের হাত থেকে বেরিয়ে গেল, না?'_ হেরাক্ল বিস্ময়াবিষ্ট ও অনুতাপদগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন এবং রাস্তিনের কোনো উত্তরের অপেক্ষা না করেই বললেন- 'এই একটা শক্ত দুর্গই আমাদের হাতে অবশিষ্ট ছিল। এ তোমাদের অযোগ্যতার প্রতিফল । তোমর কাপুরুণষ হয়ে গেছ ।' “আমার দুজন সহকর্মী জেনারেল মারা গেছে'_ রাস্তিন বলল- “আরেকজন গুরুতর আহত হয়েছে । আমি জানতাম, এই পরাজয়ের দায় আপনি আমাদেরই ঘাড়ে চাপাবেন ৷ সেজন্যই আমি বলেছি, আগে আমার বক্তব্য পুরোপুরি শুনুন । আপনার রোষ ও শাস্তির খড়গ আমার উপর কীভাবে আপতিত হবে, তাও আমার জানা আছে । কিন্তু তার আগে আমি আপনাকে পরাজয়ের কারণগুলো জানাতে চাই । “আপনার নির্দেশনা অনুসারে আমরা শহরের বাইরে এসে মুসলমানদের অগ্রযাত্রা রোধ করলাম । আপনি বলতেন, মুসলমানরা যেন আত্তাকিয়া অবরোধ করতে না পারে । তার কারণ এই বর্ণনা করেছিলেন যে, যদি নগরী অবরুদ্ধ হয়ে যায়, তা হলে আস্তাকিয়ার সমস্ত বাহিনী ভেতরেই আবদ্ধ হয়ে যাবে । আর অবরোধ কত দিনের জন্য দীর্ঘায়িত হয়, তা তো বলা যায় না। আপনি বলেছিলেন, আমাদের হাতে অত সময় নেই । এত শক্ত একটা দুর্গের বাইরে এসে লড়াই করা আমাদের বোকামি ছিল । তার মন্ত সাজা আমরা পেয়েছি । “কায়সারে রোম!'- আরও একটা দিক আছে, যাকে আমরা উপেক্ষা করেছি । আমি শহরের নাগরিকদের সম্পর্কে বলতে চাচ্ছি । আপনি তাদের উপর এত ভারী করের বোঝা চাপিয়ে দিয়েছেন, যেটা বহন করা মানুষের সাধ্যের বাইরে চলে গিয়েছিল । তারপর আপনি ধর্মের ব্যাপারেও হস্তক্ষেপ করলেন। এত বিশাল একটা রাজ্য আমাদের হাত থেকে চলে গেল! আমি জানি, এর জন্য আপনি কতটা ব্যথিত | কিন্তু আমি আপনাকে সেই কারণগুলো জানানো আবশ্যক মনে করছি, যার পরিণতিতে আজ আমাদেরকে এই দুর্দিনটা দেখতে হলো । “এক তো হলো, এসব কর ইত্যাদি, যার ফলে নাগরিকদের মাঝে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে যে, স্ম্রাট, তার সেনা-অফিসারবৃন্দ ও রাজপরিবারের সদস্যরা জনসাধারণকে ভুখা রেখে নিজেরা বিলাসিতার জীবন যাপন করছে । এখানকার স্থানীয় লোকেরা বলছে, আমাদের দেশের সম্পদ রোম চলে যাচ্ছে । তা ছাড়া আমি দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।