অনিঃশেষ আলো $ ৯৪ হেরাক্ল সর্বাগ্রে তাকে মদ পেশ করলেন । পরে দারোয়ানকে ডেকে বললেন, এর জন্য কিছু খাবার নিয়ে আসো । হেরাক্ল বসে-বসে চুপচাপ লোকটাকে দেখছেন, যেন তাকে কিছু জিজ্ঞেস করতে ভয় পাচ্ছেন । তিনি অনুমান করে নিয়েছেন, রাস্তিন কোনো ভালো সংবাদ নিয়ে আসেনি । “রোমস্ম্রাট!'- রাস্তিন কয়েক চুমুক মদ পান করে বলল- “আস্তাকিয়া আমাদের হাত থেকে বেরিয়ে গেছে । হেরাক্ল তার প্রতিক্রিয়াটা এভাবে দেখালেন যে, তিনি মুখটা খুলে হা করে ব্রাস্তিনের প্রতি তাকিয়ে রইলেন । 'এই পরাজয়ের দায় আমার উপর কিংবা আমার সহকর্মী সেনানায়কদের উপর চাপানোর আগে আপনি আমার বক্তব্য পুরোপুরি শুনুন'- রাস্তিন বলল- “মুসলমানদের বীরত্ব স্বীকার করতে আমি বাধ্য মহারাজ! তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক কম ছিল । আর আমাদের সৈন্য এত বেশি ছিল যে, তার সঠিক সংখ্যা আমি আপনাকে বলতে পারব না। কারণ, সব দিক থেকে আমাদের সৈন্যরা পালিয়ে-পালিয়ে আস্তাকিয়া এসে সমবেত হচ্ছিল । আমি একথা মানতে পারব না যে, মুসলমানদের জানা ছিল না, আস্তাকিয়ায় আমাদের এত অধিক সৈন্য আছে এবং এই নগরীটা প্রতিরক্ষার দিক থেকে এত শক্ত যে, বাইরে থেকে আক্রমণ করে কারও পক্ষে একে জয় করা সম্ভব নয়। সব কিছু জেনে-বুঝেই মুসলমানরা অভিযানটা পরিচালনা করেছে । “কেন; তোমরা কি আমার নির্দেশনা অনুযায়ী কাজ করনি?'- হেরাক্ল ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন- “আমি তোমাদের বলেছিলাম, মুসলমানরা যদি আস্তাকিয়া অভিমুখে অগ্রযাত্রা করে, তা হলে তাদের আস্তাকিয়া পৌছতে দেবে না এবং ফৌজকে বাইরে বের করে দিয়ে তাদের উপর আক্রমণ চালাবে আর পাহাড়- পর্বতগুলোকে পুরোপুরি কাজে লাগাবে ৷ “হ্যা, কায়সারে রোম।!'- রাস্তিন বলল- “আমরা আপনার নির্দেশনা পুরোপুরি অনুসরণ করেছি । আমরা যেইমাব্র সংবাদ পেলাম, মুসলমানরা আস্তাকিয়ার দিকে আসছে, অমনি বাহিনীকে প্রস্তুত করলাম এবং তাদের নগরীর বাইরে নিয়ে এলাম । আপনার তো জানা আছে, পর্বতরাশির মধ্যখানে একটা খোলা মাঠ আছে । আমরা আমাদের সৈন্যদের সামরিক বিন্যাসে সেই মাঠটাতে দীড় করিয়ে রাখলাম । আস্তাকিয়া যেতে হলে এই ময়দান অতিক্রম করেই তবে যেতে হয়। তার আশপাশে উচ্-নিচু পাহাড় আছে। “মুসলমানরা যখন এই ময়দানে আমাদের সম্মুখে চলে এল, তখন দেখে আমরা খুব খুশি হলাম যে, তাদের সংখ্যা তার চেয়েও কম, আমরা যা ধারণা করেছিলাম ৷ আমার সঙ্গী সেনাপতিরা তাচ্ছিল্যের সুরে বলল, আরব মুসলমানরা আসলেই অজ্ঞ । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।