Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৩ তোমার মান-সম্ভম ও যেকোনো প্রয়োজনের প্রতি লক্ষ রাখা হবে | এখানে অবস্থান করে তোমাকে কোনো চিন্তা করতে হবে না । শারিনাকে নারীক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো আর হাদীদকে আবু উবায়দা নিজের সঙ্গে রাখলেন । এসব নতুন তথ্য অনুযায়ী সিপাহসালার আবু উবায়দা আস্তাকিয়া আক্রমণের পরিকল্পনায় নতুন করে চোখ বোলাতে শুরু করলেন । সে-সময় তিনি আস্তাকিয়ারই কাছাকাছি একস্থানে ছাউনি ফেলে অবস্থান করছিলেন । সিপাহসালার আবু উবায়দা অন্যান্য সালারদের জানালেন, আগামি কাল সকালে আমরা আস্তাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব । চে দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত হচ্ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে হেরাক্ল-এর অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে । তিনি যাদের আগমনের অপেক্ষায় ছিলেন যে, ওরা আসবে, এখনও তাদের একজনও আসেনি । হেরাকৃল রাগে-ক্ষোভে পাগলের মতো হয়ে যাচ্ছেন । বোধহয় আরও সাত-আটদিন চলে গেছে । তাকে সংবাদ জানানো হলো, আস্তাকিয়া থেকে তার এক সেনাপতি রাস্তিন এসেছে । হেরাক্ল তখন উপবিষ্ট ছিলেন। সংবাদটা শুনে তিনি হঠাৎ লাফিয়ে উঠে দীড়ালেন । “তাকে এক্ষুনি ভেতরে পাঠিয়ে দাও' বলার পরিবর্তে তিনি নিজেই হস্তদস্ত হয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেলেন। তার সম্মুখে তারই এক সেনাপতি দণ্ডায়মান, যার নাম রাস্তিন। লোকটা দীড়িয়ে আছে বটে; কিন্তু তার অবস্থা বলছে, দীড়িয়ে থাকার শক্তি তার গায়ে নেই। হেরাক্লকে দেখে সে রোমান কায়দায় অভিবাদন জানাল । কিন্তু তার জন্য বাহুটা উপরে তুলতে তার খুব কষ্ট হলো । তার চেহারার রং হলুদ-ফ্যাকাশে, যেন তার গায়ে এক ফোঁটা রক্তও নেই। “তুমি কি আহত রাস্তিন!' হেরাকল তার একেবারে কাছে গিয়ে তার কীধে হাত রাখলেন এবং জিজ্ঞেস করলেন । “না রোমসম্রাট!'- রাস্তিন ক্রান্তিজনিত দুর্বলতার কারণে অক্ফুট কণ্ঠে উত্তর দিল- “শরীরে কোনো জখম নেই । কিন্তু হৃদয়টা আমার গুরুতর আহত মহারাজ!" হেরাক্ল দারোয়ানকে আদেশ করলেন, রাস্তিনকে ধরে ভেতরে নিয়ে বসিয়ে দাও । ওখানে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য দীড়ানো ছিল । ওরা ছুটে এল এবং রাস্তিনকে ঠেক দিতে লাগল । কিন্তু রাস্তিন তাদের হাতগুলো সরিয়ে দিয়ে ঢুলুচুলু পায়ে হেরাক্ল-এর কক্ষের দিকে এগুতে শুরু করল । লোকটা এমনভাবে হাটছে, যেন তার দুই পায়ের গৌড়ালিতে ভারী কিছু বাধা আছে । সে মাথাটা অবনত করে পা টেনে-টেনে কক্ষে ঢুকে গেল এবং পড়ে যাওয়ার মতো করে বসে পড়ল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।