অনিঃশেষ আলো $ ৯২ গেলেন । কঠিন-থেকে-কঠিনতর পরিস্থিতিতেও তিনি উপযুক্ত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতেন । এটি তার একটি বিশেষ গুণ ছিল । কিস্তু এখন তিনি কিছুই বুঝতে পারছেন না, কী করবেন । একটি-ইমাত্র বুঝ তার মাথায় এসেছে; তিনি তার বিক্ষিণ্ড সৈন্যদের রুহায় সমবেত করার চেষ্টা করছেন। হযরত আবু উবায়দা, খালিদ ইবনে অলীদ ও অন্যান্য সালারদের জন্য এটি একটি উৎ্সাহব্যগ্রক খবর যে, হেরাক্ল আস্তাকিয়ায় নেই । তার অর্থ হলো, আস্তাকিয়ায় রোমান সেনাপতি যারা আছে, তারা মধ্যম সারির সেনাধিপতি । হযরত আবু উবায়দা ও খালিদ ইবনে অলীদ (রা.) অত্যন্ত দূরদর্শী সেনানায়ক । তাদের চোখ অনেক দূর ও অনেক গভীর পর্যস্ত দেখতে সক্ষম ছিল । আবু উবায়দা (রা.) হাদীদকে জিজ্ঞেস করলেন, হেরাক্ল-এর মানসিক ও চেতনাগত অবস্থা কেমন? “একথাটি আমাকে জিজ্ঞেস করুন'_ শারিনা বলল- 'যেলোক গণক আর একজন জ্যোতিষীকে সব সময় সঙ্গে রাখে এবং তাদের ভবিষ্যদ্বাণী অনুপাতে নিজের কর্মসূচি প্রণয়ন করে, তার মানসিক ও চেতনাগত অবস্থা বোঝা কঠিক কিছু নয় ।' হেরাক্ল কীভাবে তার গণককে নিজহাতে হত্যা করলেন এবং জ্যোতিষী কীভাবে তার সম্মৃথে দাড়িয়ে চোখে চোখ রেখে তিক্ত সত্য শুনিয়েছিল, শারিনা তার সবিস্তার বিবরণ দিল । শুনে সবাই থ বনে গেলেন যে, এমন অগ্রীতিকর বক্তব্য দেওয়ার পরও হেরাক্ল তাকে হত্যা করল না! তারপর তিনি হাদীদকে বন্দিদশা থেকে বের করিয়ে এনে বললেন, তুমি আমাদের দুর্বলতা ও তোমাদের গুণগুলো আমাকে শোনাও, যার উপর ভিত্তি করে তোমরা একের-পর-এক জয়লাভ করে যাচ্ছ । এসব শুনিয়ে শারিনা বলল, “মানসিকভাবে হেরাক্ল-এর পা উপড়ে গেছে এবং তিনি পরাজয় মেনে নিয়েছেন । এখন তিনি অসহায়ের মতো হাত-পা ছুড়ছেন মাত্র । সম্ভবত তিনি কোনো অলৌকিক ঘটনার প্রত্যাশা বুকে ধারণ করে সময় অতিবাহিত করছেন। সিপাহসালার আবু উবায়দার জন্য হেরাক্ল-এর মানসিক অবস্থার এই তথ্য খুবই মূল্যবান ও কাজে আসার মতো | মুসলিম সিপাহসালার যে-সময়টিতে আস্তাকিয়া আক্রমণের পরিকল্পনা ঠিক করছেন, ঠিক তখন হাদীদ ও শারিনার এসে পৌঁছা একটি আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনা । কিন্তু এটি মূলত আল্লাহপাকের মদদ ছিল যে, তিনি এই দুজনকে একান্ত উপযুক্ত সময়ে হযরত আবু উবায়দা (রা.)-এর কাছে পৌছিয়ে দিয়েছিলেন । আবু উবায়দা শারিনাকে বুঝতে দেননি, তাকে তিনি সন্দেহের চোখে দেখছেন । মেয়েটার সঙ্গে তিনি স্লেহসুলভ আচরণই করলেন ৷ অবশেষে তাকে জানানো হলো, আমাদের সালারগণ ও কিছু মুজাহিদের স্ত্রী-কন্যা ও বোন প্রমুখ বাহিনীর সঙ্গে আছে। তোমাকে তাদের সঙ্গে থাকতে হবে । তাকে এ-ও অবহিত করা হলো, দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।