অনিঃশেষ আলো $ ৯১ ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হলো এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছিল । “এই মেয়েটা কে? আবু উবায়দা জিজ্ঞেস করলেন “এ তোমার সঙ্গে কেন এসেছে? হাদীদ ঘটনাটা বিস্তারিত শোনালেন । সঙ্গত কারণেই শারিনাকে সন্দেহের চোখে দেখা হলো। এক তো মেয়েটা রাজপরিবারের সদস্যা; ছিতীয়ত সে অতিশয় রূপসী । তার আরও একটি গুণ সামনে এল যে, ও অত্যন্ত সাহসিনী ও বুদ্ধিমতী | কাজেই এই সন্দেহ তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না যে, এ শক্রপক্ষের কোনো পরিকল্পনা নিয়ে এসেছে । নাশকতা চালানোর জন্য হেরাক্ল একে কৌশলে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে থাকতে পারে । শারিনা তার সেই চিন্তা-চেতনা ও অনুভূতির কথা ব্যক্ত করল, যা সে পথে হাদীদের কাছে ব্যক্ত করেছিল। সে এই তথ্যও জানাল যে, আমি মুলত রাজপরিবারের সদস্যা নই- আমার মাকে এক কাফেলা থেকে অপহরণ করা হয়েছিল । 'একটু থামো!_ সিপাহসালার আবু উবায়দা হঠাৎ বলে উঠলেন- “তোমরা কী বলছ? হেরাক্ল কি রুহায়?' কথাটা তীর হঠাৎ মনে পড়ে গেল এবং শারিনাকে থামিয়ে দিয়ে হেরাক্ল সম্পর্কে জিজ্ঞেস করলেন । হাদীদ তাঁকে স্পষ্ট ভাষায় বললেন, হ্যা; তিনি সেখানেই আছেন। তথ্য শুনে আবু উবায়দা ও অন্যান্য সালারগণ অবাক্ হলেন যে, এ-সময়ে রোমসম্রাটের আস্তাকিয়া থাকার কথা । কিম্ত তিনি সেখান থেকে অনেক দূরে রুহায় বসে আছেন! তারা আনন্দিত হলেন যে, হেরাক্ল আস্তাকিয়ায় নেই । প্রায় সকল এঁতিহাসিক লিখেছেন, সম্রাট হেরাক্লকে তার বাহিনীর সঙ্গে থাকা আবশ্যক ছিল। সে-সময় তার অধিকাংশ সৈনিক আস্তাকিয়ায় সমবেত হয়ে গিয়েছিল । আস্তাকিয়া-ই এমন একটা মজবুত জায়গা ছিল, যেখানে তিনি এমন কার্ধকর পস্থায় মুসলমানদের মোকাবেলা করতে পারতেন যে, মুসলমানরা আস্তাকিয়ার প্রাচীব্রগুলোর সঙ্গে ধাকা খেয়ে-খেয়ে নিঃশেষ নাও যদি হতো, তবু এতটুকু দুর্বল অবশ্যই হতো যে, তারা পিছুহটার পথ অবলম্বন করতে বাধ্য হতো । তারপর হেরাকৃল তাদের ধাওয়া করে চিরতরে নির্মূল করে দিতেন । এতিহাসিক ও সামরিক বিশ্লেষকগণ লিখেছেন, হেরাক্ল একজন শক্তিধর ও অভিজ্ঞ সেনানায়ক ছিলেন । তিনি যেদিকেই মুখ করতেন, বিজয় তার পায়ে চুমো খেত এবং প্রতিটা লড়াইয়ে তিনি বিজয়ের প্রত্যাশা রাখতেন । কিন্তু মুসলমানরা তাকে একের-পর-এক এতগুলো পরাজয় দান করল যে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।