Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯০ আবশ্যক হয়ে পড়ল যে, আমরা আল্লাহর আদেশে তারই সন্তষ্টির লক্ষ্যে লড়াই করছি আর এখন আল্লাহ আমাদের থেকে আরও বেশি কুরবানি দাবি করছেন । ইসলামের সৈনিকগণ জীবন ও মৃত্যুর যুদ্ধ লড়তে প্রস্তুত হয়ে গেলেন । সেদিনই কিংবা তার পরদিন । আবু উবায়দা (রা.) নিজতীবুতে বসে সালারদের সঙ্গে পরামর্শ করছেন এবং আস্তাকিয়া নগরী অবরোধের পরিকল্পনা প্রস্তুত করছেন । এমন সময় দারোয়ান তীবুতে প্রবেশ করে সংবাদ জানাল, আপনার এক কমাণ্ডার হাদীদ ইবনে মুমিন খাযরাজ রোমসম্ত্রাটের বন্দিদশা থেকে পালিয়ে এসেছেন এবং তার সঙ্গে একটা রোমান মেয়ে আছে । দারোয়ান আরও জানাল, এরা দুজন রুহা থেকে এসেছে । আবু উবায়দা (রা.) সঙ্গে-সঙ্গে বললেন, ওদের তাবুতে পাঠিয়ে দাও । হাদীদ শারিনাকে নিয়ে তাঁবুতে প্রবেশ করল এবং সব কজন সালারের সঙ্গে মুসাফাহা করল । “আমার সফর-কাহিনী অনেক লম্বা'_ হাদীদ বলল- “আপনার হাতে যখন অতটা সময় থাকবে, তখন আমাকে ডেকে পাঠাবেন । এখন কিছু জরুরি কথা আপনাকে বলতে হবে । আপনি আমার কথাগুলো শুনুন । শুধু সিপাহসালার আবু উবায়দা-ই নন- ওখানে যেকজন সালার উপস্থিত ছিলেন, সবাই হাদীদকে খুব ভালো করে চেনেন । হাদীদ গেরিলা অভিযানে বেশ দক্ষতার অধিকারী সৈনিক ৷ এ-কাজের জন্য সাহসিকতা ও শারীরিক উদ্যমতা আবশ্যক বটে; কিন্তু বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োজন তার চেয়েও বেশি । এই সবগুলো গুণ আল্লাহপাক হাদীদের মাঝে খুঁটিয়ে-খুঁটিয়ে ভরে দিয়েছেন । শক্রর আস্তানায় কোনো-না-কোনোভাবে পৌছে যাওয়া এবং সেখান থেকে গুরুতৃপূর্ণ সামরিক তথ্যাদি বের করে আনা হাদীদের দ্বিতীয় আরেকটি গুণ । এসব গুণ ও যোগ্যতার সুবাদে হাদীদ সব কজন সালারের কাছে একজন গ্রহণযোগ্য ও প্রিয় যোদ্ধা । শত্রর হাতে আটক হওয়ার মতো মুজাহিদ তিনি নন। কিন্তু এমন এক অসাধারণ বীরত্বের সঙ্গে তিনি গেরিলা আক্রমণ চালাতেন যে, শত্রুর পেটের মধ্যে ঢুকে যেতেন। এমনই একটি অভিযানে তিনি ধরা পড়েছিলেন । রোম অফিসাররা যখন তীর সঙ্গে কথা বলল, তখন তারা বুঝতে পারল, এ তো অনেক দামি মানুষ । তাকে হেরাক্ল-এর কাছে পৌছিয়ে দেওয়া হলো এবং হেরাক্ল সঙ্গে করে তাকে রুহায় নিয়ে এলেন যে, এর থেকে গুরুতৃপূর্ণ তথ্য বের করতে হবে । হেরাকুল অতিশয় অত্যাচারী ও কসাই চরিত্রের রাজা ছিলেন । কিন্তু হাদীদ ও তার মতো আরও তিনজন মুসলিম বন্দির সঙ্গে নিপীড়নমূলক কোনো আচরণ করলেন না। রেখেছেন তাদের কারাগারে বটে; কিন্তু রেখেছেন অতিথির মতো । তাদের সব ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।