অনিঃশেষ আলো $ ৯. করা যেতে পারে, বাহনটা উট নয় । কারণ, চলার সময় উটের পায়ের কোনো শব্দ হয় না । উট চলে নিঃশব্দে । তথাপি এখনও এটুকুই বলা যায়, কেউ একজন বাহনে চড়ে আসছে। পথিক তার ঘোড়াটা থামিয়ে দীড়িয়ে গেল । তার একটা হাত তরবারির হাতলে চলে গেল । আগন্তক দস্যু-তস্কর হতে পারে । তার জানা আছে, সাধারণ মানুষ দীর্ঘ সফরে কাফেলা ছাড়া ভ্রমণ করে না । কাজেই ওই লোকটাকে সাধারণ পথিক বলে মনে করার কোনোই কারণ নেই । তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো । অশ্বারোহী পথিকের কাছে কোনো মাল-সম্পদ, হিরা-জহরত নেই যে, সেসব লুষ্ঠিত হওয়ার আশঙ্কা আছে। কিন্তু তার বাহন ঘোড়াটা এমনই একটা সম্পদ যে, এটি হাতছাড়া করবার কোনোই সুযোগ নেই । গন্তব্য তার না-জানি এখনও কত দূরে! ফক্স আগন্তক আরোহীর চেহারা যতখানি স্পষ্ট হতে লাগল, এই অশ্বারোহীর তরবারিও ততখানি খাপের বাইরে আসতে থাকল । আগন্তককে এই সুযোগ দিতে সে রাজি নয় যে, পেছন থেকে এসে হঠাৎ তার উপর হামলা করে বসবে । আগন্তক নিকটে চলে এসেছে । লোকটা অশ্বারোহী । মুখটাকে ব্লোদের তাপ থেকে রক্ষা করার জন্য মাথা ও চেহারার উপর একখণ্ড কাপড় ঝুলিয়ে রেখেছে। চোখদুটোরও সামান্যই দেখা যাচ্ছে । তার অপেক্ষায় দীড়িয়ে থাকা এই পথিকও তার মুখটা একথানা চাদর দ্বারা আবৃত করে রেখেছে। আগন্তক অশ্বারোহী পূর্ব থেকে দণ্ডায়মান এই লোকটির সামনে এসে দীড়িয়ে গেল এবং অনেকক্ষণ যাবত একজন অপরজনের প্রতি তাকিয়ে থাকল । “আমরা কি পরস্পর অপরিচিতই থাকব?' -আগস্তক অশ্বারোহী মুখ খুলে নীরবতা ভাঙল- “একাকি সফর করছ কেন?" “তুমি সঙ্গী ছাড়া বের হয়েছ কেন?' -এই আরোহী পালটা প্রশ্ন করল- “কোথা থেকে এসেছ? কোথায় যাচ্ছ? “তোমার গলার স্বরটা পরিচিত-পরিচিত মনে হচ্ছে! আগন্তক বলল । “এমনটা আমিও তোমার কণ্ঠস্বরে অনুভব করছি'- এই পথিক বলল- 'আস; আমরা পরস্পর পরিচিত হই |" বলেই সে তার মুখের উপর থেকে আবরণটা সরিয়ে ফেলল । “আল্লাহর কসম ইবনে অলীদ!' -আগম্তক আরোহী নিজের মুখোশটা খুলে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামতে-নামতে বলল- “আমি ঠিকই চিনেছি, এই স্বর আমার সুহৃদ খালিদ ইবনে অলীদ ছাড়া আর কারুর নয় ।' দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।