Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৯ জিজ্ঞেস করে সিদ্ধান্ত নাও, আল্লাহর রাজত্ব ভালো, নাকি আল্লাহর অবাধ্য মানুষের পারিবারিক রাজত্ব ভালো । আমাদের বিশ্বাস হলো, আমরা আমরা আল্লাহর রাজত্ব কামনা করি । এটি-ই একমাত্র উপায়, যেটি মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিতে পারে । “তোমরা একথা চিন্তা করো না যে, এই রোমানরা খ্রিস্টান; ফলে এরা কিতাবের অনুসারী । এদের প্রকৃতি হলো, এরা দাবি করে, এরা হযরত ঈসা (আ.)-এর অনুসারী । কিন্তু চলে তাঁর শিক্ষামালার সম্পূর্ণ বিপরীত । রোমের একটি রাজপরিবার আছে, যারা আল্লাহর এই পবিত্র ভূখগুটিকে তাদের রাজত্বের অন্তর্ভুক্ত বানিয়ে রেখেছে । এরা আল্লাহর দীনের সবচেয়ে বড় শক্র । এ যাবত আমন্রা তাদের একের-পর-এক পরাজয় উপহার দিয়ে আসছি। কিন্তু এখন তারা এমন একটা জায়গায় আশ্রয় গ্রহণ করেছে, যেটা বাহ্যত অজেয় ৷ এত বড় ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে অবতীর্ণ হওয়ার আদেশ আমি তোমাদের দিতে পারি না । কারণ, এই অভিযান রক্ত ও জীবনের অপরিমেয় নযরানা দাবি করে । আজ তোমরা ধরে নাও, আল্লাহপাক তোমাদের সরাসরি আদেশ করছেন, সেই পাহাড়গুলোকে তোমরা চুর্ণ- বিচুর্ণ করে দাও, যেগুলো আল্লাহর দীনের শক্রদের আশ্রয় দিয়ে রেখেছে ।' এই এঁতিহাসিক ভাষণে হযরত আবু উবায়দা রো.)-এর আরও অনেক কথা বলবার ছিল। ইসলামের সৈনিকগণ এমন চেতনা-উদ্দীপক ভাষণ-বক্তৃতার প্রয়োজনীয়তা কমই অনুভব করতেন । তারা পরিপব্‌ ঈমানের অধিকারী ও নবুওত-প্রদীপের যথাযথ প্রতিভূ ছিলেন। তীদের অন্তরে কোনো সংশয়-সন্দেহ ছিল না। তারা আজকালকার মুসলমানদের মতো ছিলেন না যে, নবীজির নাম শুনে আঙুলে চুমো খেয়ে চোখে লাগাবেন; কিন্তু নবীর আদেশে জীবন কুরবান করতে প্রস্তুত হবেন না। তারা সব সময় আল্লাহর রাসূল (সা.)-এর ইঙ্গিতের অপেক্ষায় থাকতেন এবং জীবন কুরবান করে দিতেন । এখন তো নবীজি (সা.) তীদের সঙ্গে নেই । তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন । কিন্তু তার অবর্তমান আযাদির সৈনিকদের উপর এই ক্রিয়া করল যে, এখন তীরা আগের চেয়েও অধিক দীনদার হয়ে গেছেন এবং ইসলামি শিক্ষামালার অনুসরণে এখন আগের চেয়ে বেশি তৎপর হয়ে গেছেন । আস্তাকিয়ার উপর আক্রমণ করার আগে হযরত আবু উবায়দা ও হযরত খালিদ ইবনে অলীদ (রা.) জরুরি মনে করলেন, মুজাহিদদের জানিয়ে দিতে হবে, এ যাত্রায় আমরা এমন একটা দুর্গ জয় করতে যাচ্ছি, যেটা সেই দুর্গগুলোর মতো নয়,. যেগুলো ইতিপূর্বে আমরা পদানত করে এসেছি। এবার আমরা এক সুবিশাল পর্বতের সঙ্গে টন্ধর লাগাতে যাচ্ছি । এ-কারণেই মুজাহিদদের স্মরণ করিয়ে দেওয়া ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।