Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৮ হযরত খালিদ ইবনে অলীদ (রা.) নিজেকে নির্দোষ প্রমাণিত করতে বললেন, এই অর্থ আমি নিজের পকেট থেকে দিয়েছি । হযরত ওমর (রা.) বললেন, যদি নিজের পকেট থেকে দিয়ে থাক, তা হলে এটা অপব্যয় হয়েছে । আর যদি গনিমতের সম্পদ থেকে দিয়ে থাক, তা হলে দুর্নীতি হয়েছে। হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এর চারিত্রিক মাহাত্ম্য দেখুন । এত বড় শক্তি অর্জন করেছিলেন যে, শাম ফিরে গিয়ে বিজিত অঞ্চলগুলোতে নিজের একাধিপত্য ঘোষণা করতে পারতেন । কিন্ত তিনি এমন কোনো চিস্তা-ই করেননি এবং আমীরুল মুমিনীন তাকে পদচ্যুতির যে-শাস্তির ঘোষণা শোনালেন, তাকে অস্্ান বদনে মেনে নিলেন । খলীফার নির্দেশে তিনি রণাঙ্গনে ফিরে গেলেন। কিন্তু এখন আর তিনি আপন বাহিনীর সিপাহসালার নন । এখন সিপাহসালার হলেন হযরত আবু উবায়দা €রা.) আর তিনি তার অধীন । এতিহাসিকগণ বিষয়টিকে এভাবে মূল্যায়ন করেছেন, মুসলমানদের এতসব বিজয়ের এটি-ই আসল রহস্য ছিল যে, তাদের মাঝে শৃঙ্খলা, সততা ও নৈতিকতা ছিল। তারা আল্লাহর নামে লড়াই করত এবং আল্লাহর দেখানো পথেই চলত । শাস্তি, পুরস্কার ও ন্যায় বিচারে তারা কোনো পদমর্যাদার প্রতি দৃষ্টিপাত করত না । চে আস্তাকিয়ায় রোমানদের সেনাসংখ্যা বিপুল হয়ে গেল। নগরীর প্রতিরক্ষাও অস্বাভাবিক মজবুত ছিল । এদিকে মুসলমান মুজাহিদদের সংখ্যা নিতান্তই কম। তদুপরি যে-কজন আছে, অনবরত অভিযান ও একের-পর-এক লড়াইয়ের কারণে তারাও ছিল ক্লান্ত, পরিশ্রান্ত । এহেন পরিস্থিতিতে হযরত আবু উবায়দা রো.) হযরত খালিদ ইবনে অলীদ (রা.) ও অন্য সালারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা আস্তাকিয়া অবরোধ করব এবং রোমান বাহিনীকে অস্ত্রসমর্পণে বাধ্য করব। বাহ্যত এটা সম্ভব ছিল না। কিন্তু হযরত আবু উবায়দা রো.) তার সৈনিকদের সমবেত করে বললেন, এই বিষাক্ত নাগটাকে যদি আমরা গা ঝাড়া দিয়ে ওঠার সামান্যতম সুযোগও দেই, তা হলে এটা তরতাজা হয়ে এমন জবাবি আক্রমণ চালাবে যে, নিজেদের পশ্চাদপদতাকে অগ্রযাত্রায় পরিণত করে নেবে । “ইসলামের মোহাফেযগণ!'- সিপাহসালার আবু উবায়দা (রা.) তার সৈনিকদের উদ্দেশ করে বললেন-_ “এটি নবী-রাসূলগণের ভূখণ্ড । এই ভূখণ্ডের উপর মহান আল্লাহর অনেক রহমত নাযিল হয়েছে এবং হতে থাকবে । কিন্তু শর্ত হলো, আল্লাহপাকের এই পবিত্র মাটি থেকে অপবিভ্র মানুষগুলোকে উৎখাত করতে হবে । ওদিকে তোমাদের ভাইয়েরা অগ্নিপুজারিদের নির্মূল করে দিয়েছে । এদিকে আমরা এখনও আমাদের কর্তব্য পালনে সমর্থ হইনি । তোমরা নিজেদের বিবেকগুলোকে দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।