Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৭ আমরা কাহিনী তো শোনাচ্ছি অন্য কিছুর; কিন্তু ইসলামের এক মহান সিপাহসালার খালিদ ইবনে অলীদ (রা.)-এর নামটি উল্লেখিত হওয়ার পর তার ব্যাপারে কিছু বলব না এমন তো হতে পারে না। খালিদ ইবনে অলীদ শাম থেকে রোমান বাহিনীর পা উপড়ে দিয়েছিলেন । এটি ইসলামের একটি উজ্জ্বল অধ্যায় । তখন হযরত আবু উবায়দা (রা.) খালিদ ইবনে অলীদ (রা.)-এর অধীন ছিলেন | কিন্ত যখন রোমান সৈন্যদের পা উপড়ে গেল এবং তাদের বাহিনী নগরীর-পর-নগরী খালি করে পেছনে সরে যেতে লাগল, তখন আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) হযরত আবু উবায়দা (রা.)কে সিপাহসালার নিযুক্ত করে খালিদ ইবনে অলীদ (রা.)কে তাঁর অধীন বানিয়ে দিলেন। হযরত খালিদ ইবনে অলীদ (রা.) এক কবিকে দশ হাজার দেরহাম পুরস্কার দিয়েছিলেন । এই সংবাদ আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.)-এর কানে পৌছে গেল । তিনি তহক্ষণাৎ দূত পাঠালেন যে, খালিদ ইবনে অলীদকে যথারীতি গ্রেফতার করে মদীনা নিয়ে আসো । হযরত খালিদ ইবনে অলীদ সেই ব্যক্তিত্ব, যার সামরিক দক্ষতা, দূরদর্শিতা ও অনুপম বীরত্বের বদৌলতে শাম রাজ্য মুসলমানদের করায়ত্তে এসেছিল এবং রোমান সৈন্যরা কোনো-না-কোনো একটা অঞ্চলে সমবেত হয়ে পুনরায় যুদ্ধের জন্য সংগঠিত হচ্ছিল । লড়াই এতই তুঙ্গে উঠে গিয়েছিল এবং পরিস্থিতি এমনই নাজুক রূপ ধারণ করেছিল যে, সামান্য একটু ভুলে বা খানিক অদৃরদর্শিতার ফলে সব ওলট-পালট হয়ে যেতে পারত । সমরবিষয়ক অমুসলিম বিশ্বেষকরা লিখেছেন, এমন একটা স্পর্শকাতর পরিস্থিতিতে খালিদ ইবনে অলীদ-এর মতো সুযোগ্য সেনানায়ককে সাধারণ একটা ক্রটির জন্য প্রত্যাহার করে নেওয়া মারাত্বক সামরিক পদক্থলন ছিল । কিন্তু হযরত ওমর জাতির মাঝে শৃঙ্খলা অটুট রাখার পক্ষপাতী ছিলেন। ফলে তিনি এই ঝুঁকি বরণ করে নিলেন যে, খালিদ ইবনে অলীদ (রা.)কে পদছ্যুৎ করে মদীনায় ডেকে নিলেন এবং তার স্থলে হযরত আবু উবায়দা (রা.)কে সিপাহসালার নিযুক্ত করলেন । তার দৃষ্টিভঙ্গি ছিল, আজ একজন সিপাহসালার দীনপরিপস্থী আচরণ করেছে তো কাল এই বিদআত নিচের দিকে ছড়িয়ে পড়বে আর তার ফলে ইসলামের ক্রমবিকাশমান সাম্রাজ্য গুটিয়ে আসতে শুরু করবে । আমীরুল মুমিনীন হযরত ওমর (রো.) হযরত খালিদ (ো.)কে বললেন, তুমি সেই সময়টার কথা ভূলে গেছ, যখন আমরা অনেক কষ্টে দু-বেলার কুটির ব্যবস্থা করতাম । আজ তুমি একজন কবিকে দশ হাজার দেরহাম পুরস্কার দিয়েছ । আর তাও এজন্য যে, সে তোমার প্রশংসায় কবিতা গেয়েছে । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।