Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৬ দূত ফিরে আসেনি । এরাই সেসব লোক, যাদের সম্পর্কে সম্রাট হেরাক্ল বলেছিলেন, আমি আগতদের অপেক্ষায় আছি। সম্রাট হেরাক্ল কৌশলটা বেশ ভালোই চিন্তা করেছিলেন। কিন্ত তিনি ভূলে গিয়েছিলেন, মুসলমানদের সিপাহসালার ও অন্যান্য সালারগণের মাথায়ও কিছু বুদধি-সুদ্ধি আছে । তিনি এখনও জানতে পারেননি, আরবের সেনানায়করা তার এই কৌশল আগেই ব্যর্থ করে দিয়েছেন। তা এভাবে যে, সম্রাট হেরাক্ল তার বাহিনীকে যেসব অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন, মুসলিম সালারগণ তাঁদের সৈনিকদের সে অনুসারেই ব্টন করে সেসব অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন । হেরাক্ল-এর এই চাল এ-পর্যস্ত সফল ছিল যে,.যুসলিম সৈনিকরা তার ভাবনা অনুসারে ছড়িয়ে গিয়েছিল । কিন্তু এখনও পর্যস্ত তাকে একথা বলবার মতো কেউ ছিল না যে, মুসলমানদের বিক্ষিপ্ত সৈন্যরা রোমান বাহিনীকে সেই অঞ্চলগুলোতে দিয়েছিলেন । প্রতিটা অঞ্চলে মুসলমানরা রোমান সৈন্যদের পথ আটকে দিয়েছে । এই অথজ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় অঞ্চল ছিল আস্তাকিয়া । দুর্গঘেরা এই শহরটা নিয়ে রোমান সম্রাট হেরাক্ল-এর বেজায় দম্ভ ছিল। থাকারই কথা । তার অবস্থানটাই-ই এমন ছিল যে, তার জন্য অতিরিক্ত কোনো প্রতিরক্ষার প্রয়োজনই ছিল না। তথাপি তার চারদিকে বেশ চওড়া, অত্যন্ত মজবুত ও উচু প্রাচীর দীড় করিয়ে দেওয়া হয়েছিল । ইতিহাস লিখেছে, তার প্রাচীরগুলোর উচ্চতা দর্শকদের তাক লাগিয়ে দিত । অঞ্চলটা ছিল পাহাড়ি । নগরীটা এমন জায়গায় আবাদ করা হয়েছিল যে, তার চারদিক পর্বতঘেরা ৷ দেখলে মনে হতো, পাহাড়গুলো এই শহরটা কোলে নিয়ে দীড়িয়ে আছে । শহরে পৌছতে এই পার্বত্য এলাকার আকা-বাকা সরু পথ অতিক্রম করতে হতো। এক কথায় আস্তাকিয়া শহর যারপরনাই শক্ত ও দুর্জয় ছিল। আর সেজন্যই হেরাক্ল-এর যেসব সৈনিক মুসলমানদের তাকবীরধ্বনি ও তরবারি থেকে রক্ষা পেত, তারা সবাই আস্তাকিয়ার দিকে মুখ করত । আন্তাকিয়াকেই তারা এমন একটা আশ্রয়স্থল মনে করত, যার ব্যাপারে তাদের পূর্ণ বিশ্বাস ছিল, এই শহর মুসলমানরা কোনোক্রমেই জয় করতে পারবে না। এভাবে আত্তাকিয়ায় সাধারণ অবস্থায় যে-পরিমাণ সৈন্য রাখা হতো, এখন সেখানে তার চেয়ে অনেক বেশিসংখ্যক সৈন্য সমবেত হয়ে গেল! ইসলামি ' বাহিনীর সিপাহসার ছিলেন হযরত আবু উবায়দা (রা.)। হযরত খালিদ ইবনে অলীদ (রা.) তার ডান হাত। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।