অনিঃশেষ আলো $ ৮৫ এই পরিস্থিতিতে হেরাক্ল-এর হৃদয়ে বা মস্তিষ্কে প্রবেশ করা শারিনার পক্ষে সম্ভব নয়। পরাজয়ের গ্রানি সম্রাট হেরাক্ল-এর চিন্তা-চেতনা ও শরীরের প্রতিটা অঙ্গ- প্রত্যঙ্গকে চেপে ধরে রেখেছে । তিনি ভাবতে-ভাবতে ক্লান্ত হয়ে পড়েছেন। পরাজয়ের এই ধারা তিনি কীভাবে রোধ করবেন, অধঃপতনের এই পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, এই পরাজয়কে কীভাবে বিজয়ে পরিণত করবেন এসব ভাবনা তাকে অস্থির ও বেচইন করে তুলেছে । সামনে তিনি কোনো পথ দেখতে পাচ্ছেন না। শারিনার মা যখন হেরাক্লকে শারিনার নিখোঁজ হওয়ার সংবাদ দিলেন, তখন হেরাক্ল বিষয়টাকে এড়ানোর জন্য চরম উদাসীনতা দেখিয়েছিলেন । সে-সময় তিনি বলেছিলেন, বিগতদের নিয়ে আমার কোনো ভাবনা নেই । আমি আগতদের অপেক্ষায় আছি। তার এই উক্তি শুনে শারিনার মা ক্ষুগ্র মনে কক্ষ থেকে বের হয়েছিলেন । সেই লোকগুলো কারা ছিল, সম্রাট হেরাক্ল যাদের সম্পর্কে বলেছিলেন, আমি আগতদের অপেক্ষায় আছি? এই প্রশ্নের উত্তর ইতিহাসে লিপিবদ্ধ ও সংরক্ষিত আছে । এঁতিহাসিকরা সম্রাট হেরাক্ল-এর সে-সময়কার পুরো পরিস্থিতি লিখে রেখেছেন ৷ আবার কিছু-কিছু ঘটনা বক্ষে-বক্ষে আমাদের এই যুগ পর্যস্ত এসে পৌছেছে । আগেই বলেছি, হেরাক্ল-এর বিপুলসংখ্যক সৈন্য প্রতিটা ময়দানে গুটিকতক মুসলিম সৈনিকের হাতে পরাজয় স্বীকার করে-করে পেছনে সরে আসছিল । এমনকি তারা গোটা শাম রাজ্যকে শূন্য করে দিল এবং রোম উপসাগরের তীরে এসে দম ফেলল । কিন্তু বড়-বড় কয়েকটা দুর্গঘেরা নগরী তখনও রোমানদের কাছে রয়ে গিয়েছিল । সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো আত্তাকিয়া, হালব, মারআশ ও বৈরুত । এ ছাড়া আরও কয়েকটা শরহও তখনও পর্যস্ত রোমানদের হাতে ছিল । হেরাক্ল তার বাহিনীকে এই অঞ্চলগুলোতে বন্টন করে দিলেন এবং আদেশ জারি করলেন, ফৌজ এখন এঁক্যবদ্ধভাবে নয়, বরং বিক্ষিপ্তভাবে খণ্ড-খণ্ড হয়ে লড়াই করবে । তাদের কৌশলটা ছিল, ্রতাবে মুসলমাসদের সৈন্যরা ব্টিত হয়ে খাবে এবং সংখ্যায় তারা আরও নগণ্য হয়ে যাবে । এখন তিনি নিজে রুহায় অবস্থান করছেন । পরিকল্পনা হলো, সমগ্র বাহিনীকে প্রথমে একস্থানে একত্রিত করে নেবেন এবং তারপর মুসলমানদের বিক্ষিপ্ত সৈনিকদের উপর খণ্ডিতভাবে আক্রমণ চালাবেন । কৌশল তার খুবই ভালো ছিল। কিন্তু সৈন্যদের একত্রিত করা তার জন্য কঠিক বলে মনে হচ্ছিল । তিনি সব কটা অঞ্চলে বার্তা পাঠিয়ে দিলেন, সকল সৈন্য রুহায় এসে সমবেত হও । এখনও পর্যস্ত কোনো দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।