অনিঃশেষ আলো 9 ৮৪ নীতি, আদর্শ, বিশ্বাস সেখানে চলে, যেখানে প্রতিপক্ষ আত্মমর্যাদাবোধের অধিকারী ও নীতিবান মানুষ হয়"- শারিনা বলল- “তোমার ধর্ম আছে, যার তুমি অনুসরণ কর। আমার কোনো ধর্ম নেই । আমার উপর কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই । আমি ওর গলাটা কেটে দিয়েছি । ওকে হত্যা করে আমি ওর উপকার করেছি । ওর কথা অনুসারে যদি আমরা ওকে ঘোড়ার পিঠে বসিয়ে দিতাম, তা হলে ও ক্ষুৎ- পিপাসায় কাতর হয়ে খুব ধীরে-ধীরে এবং বেজায় কষ্টের মৃত্যু মরত | ওর শাস্তি এটা-ই হওয়া দরকার ছিল ।' কিন্তু তারপরও ওকে হত্যা করার কী দরকার ছিল?" হাদীদ জানতে চাইল । “এমন সোজা বিষয়টা তোমার বুঝে এল না হাদীদ!'- শারিনা বলল- 'ওকে যদি আমরা এখানেই জীবিত রেখে যেতাম কিংবা ঘোড়ার পিঠে বসিয়ে দিয়ে বিদায় করে দিতাম, তা হলে ও আমাদের জন্য অনেক বড় বিপদ হয়ে দীড়াত । রণাঙ্গন থেকে পালিয়ে আসা তার মতো অনেক রোমান সৈনিককে সে পেয়ে যেত | তখন প্রথম কাজটা এই করত যে, ওদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিত। কাজেই অভাগাকে হত্যা করা-ই সঙ্গত ছিল ।' হাদীদ ও শারিনা সেই জায়গাটাতে গেল, যেখানে রোমান সিপাইদের মরদেহদুটো পড়ে আছে । নিজেরা যে-কম্বলটা বিছিয়ে শয়ন করেছিল, সেটা ওখান থেকে তুলে খানিক দূরে আরেক জায়গায় বিছিয়ে দুজনে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল । রাতের শেষ প্রহর । আলো-আধারির পরিবেশ । তারা ঘুম থেকে জাগ্রত হলো এবং হালকা কিছু পানাহার করল । তারপর কেলাশ ও তার সঙ্গীদের ঘোড়াগুলো নিজেদের ঘোড়ার সাথে বেঁধে নিয়ে রওনা হলো । সং ক সং রুহায় হেরাক্ল-এর রাজপরিবারের এতগুলো সদস্য! কিন্তু কারও মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। কারও চেহারায় বিষগ্নতার এতটুকু ছাপ নেই। শুধু একজনমাত্র নারী যারপরনাই বিচলিত ও অস্থির । শারিনার মা । শারিনার মা কন্যা হারানোর বেদনায় কাদছেন আর দীর্ঘশ্বাস ফেলছেন । তার এতটুকু বিশ্বাস আছে, শারিনা অপহ্বতা হয়নি, কেউ তাকে হত্যাও করেনি । আপন গর্ভজাত কন্যার চিন্তা- চেতনা তার জানা আছে । তিনি নিশ্চিতভাবেই বুঝে ফেলেছেন, কোনো মুসলমান কয়েদিকে শারিনার ভালো লেগে গিয়েছিল এবং তাকে মুক্ত করিয়ে তার সঙ্গে চলে গেছে । কিন্তু শারিনা জীবিত থাকেও যদি মা তো আর তাকে পাচ্ছেন না। হেরাক্ল শারিনার জনক নন বটে; কিন্তু তার মায়ের স্বামী তো নিশ্চয় । কিম্তু তিনি এমন নির্লিপ্ততা দেখালেন, যেন শারিনার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তন্রপ শারিনার মা-ও এখন তার কোনো কাজের নারী নন | যৌবনটা হেরাক্ল-এর জন্য উৎসর্গ করে দিয়ে এখন অকেজো হয়ে পড়েছেন। দড$৮৬$.211001109.0011
— صفحة ٨٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.