Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৩ “হাদীদ!'- শারিনা ঝাঁজালো কণ্ঠে বলল- “তুমি ভাবছ কী? একে তো আমি-ই হত্যা করতে পারি । কিন্তু এ তোমাকে তার শক্র মনে করে | তাই আমি চাই, তুমিই একে হত্যা করো ।' “আমার একটা কথা বোধহয় তোমার ভালো লাগবে না শারিনা!'_ হাদীদ তার বিশেষ ধরনের একটা মুচকি হাসি উপহার দিয়ে বলল- “যারা আমাকে খুন করতে এসেছিল, তাদের তুমি হত্যা করেছ। আমার ধর্ম আমাকে এই অক্ষম মানুষটার গায়ে হাত তুলতে বারণ করছে । লোকটা নিজপায়ে দীড়াবার ক্ষমতা রাখে না এবং সেই অক্ষমতারই কারণে আমাদের কাছে করুণা ভিক্ষা চাচ্ছে। আরেকটা কথা হলো, এই সমগ্র ভূখণ্ডে আমার ও তার বাহিনী পরস্পর লড়াই করছে । সেজন্য এই গোটা অঞ্চল একটা রণক্ষেত্র । এই লোকটা যদি আমার সঙ্গে যুদ্ধ করত আর আমি এর মোকাবেলা করতাম, তা হলে হয় এ আমাকে হত্যা করত, নাহয় আমি একে হত্যা করতাম । কিন্তু এখানে ব্যাপারটা ব্যক্তিগত হয়ে দীড়িয়েছে। আমাকে এ তোমার খাতিরে হত্যা করাতে চেয়েছিল । আমি একটি আদর্শ ও বিশ্বাস বুকে ধারণ করে এই রণাঙ্গনে এসেছি । সেই আদর্শে এর মতো অক্ষম মানুষকে হত্যা করা গুরুতর অপরাধ । একে তুমি এর অবস্থার উপর ছেড়ে দাও । আসো, গিয়ে শুয়ে পড়ি আর বাকি রাতটা আরামের সঙ্গে কাটিয়ে দিই । সকালে উঠে এখান থেকে রওনা হয়ে যাব ।' শারিনা হাদীদের কথার কোনো উত্তর দিল না বটে; কিন্তু তার মুখের চেহারা বলছিল, হাদীদের এই সিদ্ধান্তে তার সম্মতি নেই। শারিনা হাদীদের প্রতি তির্যক চোখে তাকাল । “ঠিক আছে; একে ঘোড়ার উপরই বসিয়ে দিচ্ছি'- শারিনা বলল- “তুমি গিয়ে এর ঘোড়াটার পিঠে যিন বেঁধে নিয়ে আসো 1" কেলাশ শারিনাকে ধন্যবাদ জানাল । খানিক দূরে একটা গাছের সঙ্গে তিনটা ঘোড়া বাঁধা আছে । একটা কেলাশের, দুটা তার নিহত দুই সঙ্গীর ৷ হাদীদ গিয়ে একটা ঘোড়ায় ভালোভাবে যিন কষে কেলাশের কাছে নিয়ে এল । এসে হাদীদ কেলাশের প্রতি তাকাল । যাওয়ার সময় কেলাশ বসা ছিল । কিন্তু এখন কাত হয়ে শোওয়া । ফকফকা জোত্মালোকে হাদীদ কেলাশের শরীর থেকে রক্তের প্রবাহ দেখল । এবার সে প্রত্যক্ষ করল, কেলাশের মাথাটা দেহ থেকে খানিক আলগা হয়ে পড়ে আছে । কিম্তু গলাটা পুরোপুরি কর্তিত নয় । হাদীদ অবাক চোখে শারিনার পানে তাকাল ৷ “তুমি কি এজন্য আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছিলে? হাদীদ অনুযোগের সুরে শারিনাকে জিজ্ঞেস করল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।