অনিঃশেষ আলো ৮২ পুরোটা ঘটনা যেন চোখের পলকের মধ্যে ঘটে গেল । শারিনা ও হাদীদ কেলাশের দিকে এগিয়ে গেল । কেলাশ শুয়ে পড়েছিল; কিন্তু এখন বসে আছে। দীড়াবার শক্তি তো তার নেই। “বদমাশ কোথাকার।'- শারিনা কেলাশের পাজরে তরবারির আগাটা ঠেকিয়ে ধরে বলল- “তুমি কি এভাবে আমাকে নিতে পারতে? কেলাশ মুখটা হা করে বিষ্ফারিত চোখে শারিনার প্রতি তাকিয়ে রইল । সে বুঝে ফেলেছে, শারিনা এখন আর সেই মেয়ে নেই, যার সঙ্গে তার ভালবাসা ছিল । বরং এই মেয়েটা এখন তার জন্য আপাদমস্তক যম হয়ে দীড়িয়েছে। “সত্য বলো; তা হলে হয়ত আমি তোমাকে ক্ষমাও করে দিতে পারি'- হাদীদ বলল- “তুমি কি শুধু আমাকে হত্যা করাতে চেয়েছিলে, নাকি আমাদের দুজনকেই | বলো; তোমার ইচ্ছাটা কী ছিল? “সত্য কথা বলে দাও ।' শারিনা এবার তরবারিটা কেলাশের পাঁজর থেকে সরিয়ে এনে তার বুকে ঠেকিয়ে ধরল । “আমাকে ক্ষমা করে দাও শারিনা।'- কেলাশ কান্নাজড়িত কণ্ঠে বলল- “আমি তোমাকে ভালবাসি শারিনা! যেখানেই চলে যাও, তুমি আমার হৃদয় থেকে তোমার ভালবাসা বের করতে পারবে না । “তুমি এর সঙ্গে কথা বলো । এর প্রশ্নের উত্তর দাও'- শারিনা পুনরায় তরবারির আগাটা কেলাশের বুকে ঠেকিয়ে ধরে বলল- “এ তোমাকে যে-কথাটা জিজ্ঞেস করেছে, তার ঠিকঠিক উত্তর দাও । এখনই তোমার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে । আর তখন তোমার মৃত হৃদয় থেকে আমার ভালবাসাও উধাও হয়ে যাবে । তাড়াতাড়ি বলো, তোমার পরিকল্পনা কী ছিল ।' কেলাশের মুখে কোনো কথা নেই। “হাদীদ!'- শারিনা শরাহতা বাঘিনীর মতো গর্জে উঠে বলল- “এর বেঁচে থাকার কোনো অধিকার নেই । এ তোমাকে হত্যা করাতে চেয়েছিল । তোমার অধিকার আছে; একে তুমি হত্যা করে ফেলো ।' “আমি তোমাদের দুজনেরই কাছে অনুনয় করছি'_ কেলাশ ভিথিরীর মতো বিনীত স্বরে বলল- “আমার মৃত্যুর দায় তোমরা নিজেদের মাথায় তুলে নিচ্ছ কেন! আমি মরে তো যাচ্ছিই । দুজনে ধরে আমাকে ঘোড়ার উপর বসিয়ে দাও । জীবন থাকলে গন্তব্যে পৌছে যাব আর না থাকলে পথেই কোথাও মরে পড়ে থাকব | অবশ্য গন্তব্য পর্যস্ত পৌছতে পারব বলে মনে হচ্ছে না। ঘটবে এটাই যে, ক্ষুৎ-পিপাসায় কাতর হয়ে পথেই ঘোড়ার পিঠে মরে থাকব । আমি না ঘোড়ার পিঠ থেকে নামতে পারি, না হাটতে পারি । আর কোনোমতে অবতরণ করিও যদি, পরে কারও সাহায্য ছাড়া উঠতে পারি না।" দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।