অনিঃশেষ আলো $ ৮১ দুই সিপাই হাদীদের পাশঘেঁষে দীড়িয়ে আছে। তাদের একজনের মুখ অপরজনের দিকে । শারিনার ঘুঝতে বাকি রইল না, এরা হাদীদকে হত্যা করতে এসেছে। এখন আর হাতে কোনো সময় নেই । তরবারিটা হাদীদের কাছে তার কোমরের সঙ্গে বীধা ৷ শারিনার কাছে খঞ্জর, যেটা তার পোশাকের তলে লুকিয়ে রাখা । এক সিপাই নুয়ে হাদীদের প্রতি হাত বাড়াল । শারিনা দেখল, সে হাদীদের তরবারিটা তুলে নিতে হাত বাড়িয়েছে । শারিনা ধীরে-ধীরে তার ডান হাতটা পোশাকের তলে ঢুকিয়ে দিল। হাদীদের পাঁজরের কাছে দীড়ানো অপর সিপাই শারিনার এই নড়চড় দেখল না । কারণ, তার সম্মুখে তার সঙ্গী দীড়ানো । প্রথম সিপাই যেইমাত্র হাদীদের তরবারিটা তুলতে অবনত হলো, অমনি শারিনা তড়িতগতিতে উঠে দীড়াল । খঞ্জরটা বের করল এবং নুয়ে-থাকা-সিপাইর পিঠে সেই জায়গাটাতে পূর্ণ শক্তিতে আঘাত হানল, যেখানে হৃদপিণ্ড থাকে । সিপাই সোজা হয়ে দীড়াতে চেষ্টা করল । কিন্তু তার আগেই শারিনা তার পিঠে আবারও একটা আঘাত হানল । হাদীদের চোখ এখনও খোলেনি । অপর সিপাই দেখল, তার সঙ্গীর পিঠে পরপর দুবার থঞ্জর বিদ্ধ হয়েছে । সে ঝটপট এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো যে, শারিনার উপর তরবারির আঘাত হানবে, নাকি আগে হাদীদকে হত্যা করবে । কিন্তু শারিনার দেমাগ খুব ধারালো ও পরিষ্কার | যে-সিপাইকে সে খন্ত্রর বিদ্ধ করেছিল, সে একটুখানি সোজা হয়ে দীড়িয়েই এক দিকে পড়ে যেতে লাগল । কিন্তু শারিনা তাকে পড়তে না দিয়ে নিজের হাতদুটো তার পেছনে রাখল এবং পূর্ণ শক্তিতে তাকে সামনের দিকে ঠেলা দিল । এই সিপাই তার সামনের সিপাইর সঙ্গে ধাক্কা খেয়ে ঘুমন্ত হাদীদের গায়ের উপর গিয়ে পতিত হলো । হাদীদ ধড়মড় করে উঠে বসল । আহত সিপাইর তরবারি পড়ে গিয়েছিল । শারিনা সেটা তুলে হাতে নিল এবং হাদীদের উঠে দীড়ানোর আগে-আগেই সামনের দিকে একটা লাফ দিল এবং অপর সিপাই ঘাড়ে তরবারির আঘাত হানল । সিপাইর গলাটা অর্ধেক কেটে গেল । ইতিমধ্যে হাদীদ পুরোপুরি সজাগ হয়ে উঠে দীড়াল । কিন্তু কিছুই বুঝতে পারল না, এসব কী হচ্ছে। শারিনা যে-সিপাইর উপর তরবারির আঘাত হেনেছিল, সে এখনও ধরাশারী হয়নি । শারিনা তরবারিটা বর্শার মতো ছুড়ে মারল । অস্ত্রটা তার পেটে চুকে গেল। শারিনা সজোরে টান দিয়ে তরবারিটা বের করে ফেলল । সিপাই দুজনই মরে গেল । হাদীদ শারিনাকে জিজ্ঞেস করল, এ কী কাওটা ঘটে গেল? “আমার সঙ্গে আসো'- শারিনা কেলাশের দিকে হাটতে-হাটতে বলল- “ওকে জিজ্ঞেস করব, ঘটনাটা আসলে কী । অনিঃশেষ আলো-১ /৬ ৃ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।