অনিঃশেষ আলো $ ৮০ উঠবার সময় ওদের হাতে তরবারি ছিল । দুজনই কাছের ছোট্র টিলাটার আড়ালে চলে গেছে আর কেলাশ শুয়ে পড়েছে। শারিনা আরও সতর্ক হয়ে গেল । পাশাপাশি মনে এই প্রশাস্তিও এল যে, ওরা বোধহয় অন্য কোনো কাজে কোথাও চলে গেছে । আবার এই চিন্তাও এল, হয়ত ঘোড়ায় যিন কষতে গেছে- ঘোড়াুলোকে আগে প্রস্তুত রেখে আমাকে তুলে নিয়ে চম্পট দেবে । মধ্যরাতে এই গভীর অরণ্যে ওদের কাজইবা কী থাকতে পারে! এতক্ষণ পর্যস্ত শারিনা কাত হয়ে শুয়ে-শুয়ে দেখছিল । এবার সে পারব বদল করার প্রয়োজন অনুভব করল এবং চিত হয়ে শুয়ে পড়ল । ততক্ষণে আকাশের চাদটা অনেকখানি সামনে এগিয়ে গেছে এবং গাছের ছায়াগুলো লম্বা হয়ে গেছে । শারিনা অনুভব করল, তার গায়ের উপর কিছু একটার ছায়া পতিত হচ্ছে, যেটা আগে ছিল না। দুটা ছায়া, যার একটা তার উপর, অপরটা হাদীদের উপর হাঁটা-চলা-করছে। শারিনা তার যস্তিষ্কটা সজাগ রাখল এবং ততক্ষণাৎ পেছনের দিকে তাকাল না। সে বুঝে ফেলেছে, সিপাই দুজন তাদের মাথার দিক থেকে বিড়ালের মতো পা টিপে- টিপে ধীরে-ধীরে এদিকে এগিয়ে আসছে । লোকগুলোকে শারিনার কাঁচা বুদ্ধির মানুষ বলে মনে হলো । তাদের পিঠের দিকে থাকা টাদটাকে তারা কোনো আমলেই নিল না । এ-ও দেখল না, এখনও তারা বেশ দূরে; কিন্ত এতক্ষণে তাদের ছায়াদুটো শারিনা ও হাদীদের গায়ে এসে পড়তে শুরু করেছে। শারিনা চিত হয়েই শুয়ে থাকল এবং পাশ পরিবর্তন করল না । চোখদুটো বন্ধ করে নিল । মেয়েটা ভীতা হয়ে পড়েছে নিশ্চয় । কিন্তু ভয়টা বেশি হাদীদের জন্য যে, পাছে ওরা এর উপর আক্রমণ করে বসে কিনা । তার হৃদপিগুটা ভীষণ ধুক্পুক্ করতে লাগল । শারিনা ও হাদীদের মাঝে দু-তিন পায়ের ব্যবধান ৷ এক সিপাই তাদের মধ্যখানে এসে দীড়াল । পরক্ষণেই লোকটা শারিনার পানে মুখ করে বসে পড়ল এবং নিজের চেহারাটা শারিনার চেহারার কাছে নিয়ে গেল । শারিনা চোখদুটো আগেই বন্ধ করে রেখেছিল । এবার এমনভাবে শব্দ করে শ্বাস টানতে লাগল, যেন সে গভীর ঘুমে আচ্ছম । সিপাই উঠে দীড়াল। শারিনা আড়চোখে তাকাল | আরেক সিপাই হাদীদের অপর পার্থ গিয়ে দাড়াল । শারিনা দেখল, দুজনেরই হাতে তলোয়ার । রাতটা এত নিস্তব্ধ যে, নিঃশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছে। শারিনা এক সিপাইর ফিস্ফিস্ কণ্ঠ শুনতে পেল- “বিলম্ব করো না" । শারিনার মনে এখন আর কোনো সংশয় নেই। ফড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।