Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮ লোকটি খেজুর বাগানের কাছাকাছি চলে এসেছে । সে ঘোড়াটাকে থামাতে চাইল । কিন্তু ঘোড়া লাগামের সংকেত প্রত্যাখ্যান করে সোজা পানির কাছে গিয়ে দীড়াল। পশুটা সারা দিনের পিপাসায় কাতর | সে গলগল করে পানি পান করতে লাগল । আরোহী ঘোড়ার পিঠ থেকে নামল এবং খাদ্য-পানীয়ভর্তি থলেটা খুলে সামনে নিয়ে বসে পড়ল । চ ০ এখন রাতের শেষ প্রহর । ভোরের আলো এখনও পুরোপুরি পরিস্ফুটিত হয়নি । আলো-আধারির পরিবেশ বিরাজ করছে প্রকৃতিতে ৷ পথিক আবার ঘোড়ার পিঠে চড়ে বসল । মরুর রাতের স্লিপ্ধতা তাকে ও তার ঘোড়াটাকে সতেজ করে তুলেছে । সূর্যটা এখন মাথার উপর | এতক্ষণে লোকটি টিলা-টিপির এলাকা থেকে বেরিয়ে এসেছে । খানিক সম্মুখে আবারও সেই টিলাময় এলাকা | এটাও মাটি-বালুর তৈরী | মাঝে-মধ্যে মাথার উপর শুষ্ক ঝোপঝাড়ও দেখা যাচ্ছে। খানিক পথ চলার পর সে এই অঞ্চলে এসে প্রবেশ করল । এখানকার পথঘাট সবই স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু মরুভূমির ভেদ যাদের জানা নেই, তারা পথের কোনো দিশা রাখতে পারে না । এমন এলাকায় ঢুকেই তারা দিক-দিশা হারিয়ে ফেলে এবং হাটতে-হাটতে ক্লান্ত হয়ে পড়ে । হাটে তারা অনেক পথ; কিন্তু পৌছয় না কোথাও । কিন্তু এই অশ্বারোহী তার ব্যতিক্রম । একে মরুভূমির ভেদী বলে মনে হচ্ছে। যেদিক থেকেই পথ পাচ্ছে, নির্ভয়ে ও নিশ্চিন্তে সেদিকেই ঢুকে পড়ছে । আস্তে-আস্তে টিলা-টিপি কমে এসেছে । পথিক ডান-বাম ও বাম-ডান করে-করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে । এখন তার পথ হারানোর আশঙ্কা একদম দূর হয়ে গেছে । আরও কিছু পথ অতিক্রম করার পর এখন আর টিলা-টিপি তেমন একটা চোখে পড়ছে না। পথিক সর্বশেষ টিপিটা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেল । এবার তার সম্মুখে বালুর বিশাল এক সমুদ্ব ৷ দিগন্ত পর্যস্ত যতদূর চোখ যায়, শুধু বালু আর বালু। মাথার উপরের সূর্যটা প্রথর রোদ ছড়াচ্ছে । তার উত্তাপে পায়ের তলে পুড়ছে বালুর কণাগুলো । আগুনঝরা বালুগুলো কূপের পানির মতো স্বচ্ছ দেখাচ্ছে । পরিচ্ছন্ন কাচের মতো ঝলমল-ঝলমল করছে বালুগুলো । অশ্বারোহী পথিক ডান দিক থেকে কীসের যেন হাল্কা একটা শব্দ শুনতে পেল! শব্দটা যেদিক থেকে আসছে, পথিক সেদিকে তাকাল । দেখতে পেল, বাহনে চড়ে কে যেন এদিকে আসছে । কিন্তু বাহনটা উট, না ঘোড়া বোঝা গেল না। কারণ, বাহনসহ আরোহী মরুর রোদের আলোয় ঝলমল করছে । পদশব্দের কারণে ধারণা দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।