Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৯ শুয়ে পড়ল । দু-দিনের ক্লান্ত শরীরদুটো অল্প সময়ের মধ্যে গভীর নিনদ্রার অতল সমুদ্রে তলিয়ে গেল। তিন রাতের অর্ধেকটা কেটে গেছে। হঠাৎ কাছের একটা গাছের উপর বসা কী একটা পাখি খুব উঁচু শব্দে ফড়ফড় করে উঠল । শারিনার চোখ খুলে গেল । কাছাকাছি শোওয়া হাদীদের হালকা নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে । তার মানে, লোকটা গভীর ঘুম ঘুমোচ্ছে। শারিনা ওভাবেই শুয়ে-শুয়ে কেলাশ যেখানে শয়ন করেছিল, সেদিকে তাকাল । ওদের তো ঘুমিয়ে থাকার কথা । কিন্তু কেলাশ বসে আছে । এক সিপাই তার ডানে, আরেকজন বাঁয়ে উপবিষ্ট । কেলাশ কানে-কানে ওদের সঙ্গে কী যেন কথা বলছে। শারিনার মাথায় একবার ভাবনা এল, গিয়ে দেখি, ওরা কী করছে এবং কেলাশকে জিজ্ঞেস করি, এত রাত পর্যন্ত এখনও জেগে আছ কেন; তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি । শারিনা কিছুক্ষণ চিন্তা করল এবং ক্ষণিকের জন্য তার হৃদয়ে মমতার ঢেউ খেলে গেল | জখমের ব্যাপারে তো সে কেলাশের কোনো উপকার করতে পারবে না । কিন্ত তার মাথায় ভাবনা এল, আমি লোকটার কাছে গিয়ে বসি এবং কথাবার্তা বলি । তাতে সাময়িকের জন্য হলেও সে কষ্টের কথা ভুলে যাবে এবং আরাম বোধ করবে । এই চিন্তা মাথায় নিয়ে শারিনা শোওয়া থেকে উঠতে লাগল । কিন্তু হঠাৎই তার মস্তিষ্কে আলো চমকে উঠল এবং মনে সংশয় জেগে উঠল । সন্দেহটা কেলাশের নিয়তের উপর | এমনও তো হতে পারে, কেলাশ কানে-কানে যে-কথাটা বলছে, তা হলো, সে তার সাথীদের বলছে, তোমরা এমনভাবে শারিনাকে তুলে নিয়ে আসবে, যেন হাদীদ টের না পায়। তার মানে কেলাশ আমাকে জোরপূর্বক তুলে নেওয়ার পরিকল্পনা এঁটে থাকতে পারে । শারিনার চোখের ঘুম উড়ে গেল । সে শুয়েই থাকল এবং ওদের দেখতে থাকল । কেলাশ কানে-কানে তার সঙ্গীদের সাথে কথা বলছে । সঙ্গীরা কেলাশের কথা শুনছে আর ফাঁকে-ফাঁকে অপাঙ্গে শারিনা ও হাদীদের দিকে তাকাচ্ছে। শারিনার সন্দেহ পোক্ত হতে চলল । অবশেষে দুই সিপাই উঠল এবং শারিনা-হাদীদের দিকে না এসে অন্য আরেক দিকে চলে গেল । শারিনার মনে বিস্ময় জাগল, ওরা ওদিকে যাচ্ছে কেন! শারিনা দেখেছে, দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।