Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৮ ইসলামের ব্যাপারে অবমাননাকর কথা বলল । শারিনাকে একথা বোঝানোর প্রাণাস্ত চেষ্টা করল যে, এই মুসলমানরা দস্যু ও লুটেরা । ওদের না কোনো খোদা আছে, না কোনো ধর্ম আছে। | “আমার সৌভাগ্য নয় যে, তুমি আহত'- হাদীদ বলল- “তোমার বরং কপাল ভালো যে, তুমি অক্ষম এবং দীড়াতে পারছ না । আমরা আহত ব্যক্তির উপর, নারীর উপর, শিশু ও বৃদ্ধের উপর হাত তুলি না। তুমি আমাকে অপমান করে, আমার ধর্মের অবমাননা করে শাস্তিযোগ্য অপরাধ করেছ । কিন্তু এর জন্য আমি তোমার গায়ে হাত তুলতে পারি না। এটি সেই ইসলামের বিধান, যাকে তুমি ভালো মনে করছ না; বরং বলছ, এটি কোনো ধর্মই নয় । “শারিনা!'_ কেলাশ বলল- “তুমি যদি অপছন্দ না কর, তা হলে আমি আমার সঙ্গীদের নিয়ে রাতটা এখানেই কাটাতে চাই ।' “আমি অপছন্দ করব কেন?'- শারিনা বলল- “তোমার যেখানে মন চায়, শুয়ে পড়ো ।' “আর আমাদের কাছে খাবার আছে'- হাদীদ কেলাশকে উদ্দেশ করে বলল- ' চারটে খেয়ে নাও । আর কোনো কষ্ট বা সমস্যা হলে আমাকে বোলো ! “আমার কিছুরই দরকার নেই'- কেলাশ বলল এবং শারিনার পানে তাকাল- “শারিনা! তুমি আমার থেকে আজীবনের জন্য আলাদা হয়ে যাচ্ছ । আমার একটামাত্র কথা মেনে নাও- সামান্য সময়ের জন্য নির্জনে আমার সঙ্গে এসে বসো।' “বসব'- শারিনা বলল- “কিন্ত আমারও একটা কথা তুমি মেনে নাও- আমার থেকে দূরে কোথাও গিয়ে শুয়ে পড়ো । কেলাশ তার সঙ্গীদের বলল, এখান থেকে সামান্য দূরে ওই টিলাটার কাছে আমার শয্যা রচনা করো । এক সিপাই দৌড়ে গেল । ঘোড়ার পিঠ থেকে বিছানা খুলে আনল এবং কেলাশের দেখিয়ে-দেওয়া-জায়গাটায় পেতে দিল । দুজনে ধরাধরি করে নিয়ে কেলাশকে ওখানে শুইয়ে দিল ৷ কেলাশের কথা অনুযায়ী তার সঙ্গীরা তার থেকে দূরে একক্থানে শোওয়ার ব্যবস্থা করল । শারিনা কেলাশের শয্যায় গিয়ে বসল এবং জিজ্ঞাসা করল, আর কী কথা বলবে বলো । কেলাশ তাকে মতে আনতে চেষ্টা করল, তুমি আমার সঙ্গে ফিরে চলো । শারিনা তার সিদ্ধান্ত শুনিয়ে দিল, নাঃ আমি আর যাব না | কেলাশ অনুনয়-বিনয়ের পর্যায়ে নেমে এল । তারপর মেয়েটাকে মুসলমানদের ভয় দেখাল । কিন্তু তার কোনো কথাই শারিনার উপর ক্রিয়া করল না। অবশেষে শারিনা তাকে নিরাশার মাঝে ফেলে রেখে হাদীদের কাছে ফিরে এল এবং তার সঙ্গে পাতানো বিছানায় ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।