Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৭ হাদীদের মুখের হাসিটা আরও উজ্্বলভাবে ফুটে উঠল । সে আর কোনো কথা বলল না। কেলাশের সঙ্গে আরও দুজন সিপাই আছে । তারা তার পেছনে বসে আছে । সম্ভবত তারা কেলাশের আদেশের অপেক্ষা করছে । কেলাশ এক তো বাহিনীর একজন অফিসার; তা ছাড়া রাজপরিবারের সদস্য । এসব কারণে সিপাইরা তার কথার মধ্যে কথা বলার সাহস পাচ্ছে না। পেছনে একস্থানে যখন শারিনা ও হাদীদ একটা নিচু টিলার আড়ালে তিন অশ্বারোহীকে দেখেছিল, তখন তারাও এদের দেখে ফেলেছিল । কিন্তু শারিনা-হাদীদ মনে করেছিল, ওরা তাদের দেখেনি । তখনই কেলাশের সন্দেহ হয়েছিল, মেয়েটা শারিনা বলে মনে হচ্ছে । না-ও যদি হয়, তার আকার-গঠন শারিনার মতো এবং একটা রূপসী মেয়ে বটে । মেয়েটার সঙ্গে একজনমাত্র পুরুষ আর কেলাশের সাথে আছে দুজন সৈনিক | ফলে মেয়েটাকে ধরে নিতে সে ঘোড়ার মুখ এদিকে ঘুরিয়ে দিল। হাদীদ ও শারিনা লম্বা একটা টিলার আড়ালে-আড়ালে সামনের দিকে এগিয়ে চলছিল এবং কেলাশের অশ্বারোহী সিপাইঘয় তাদের অনুসন্ধান করে ফিরছিল। কেলাশ তাদের ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিয়ে বলল, তোমরা পায়ে হেটে এবং বিড়ালের মতো পা টিপে-টিপে অনুসন্ধান চালাও । নির্দেশনা বুঝিয়ে দিয়ে কেলাশ নিজে একস্থানে বসে রইল । হাদীদ ও শারিনা কূপ দেখে এবং জায়গাটা ভালো লাগায় এখানে থেমে গেল । চাদের আলো নিভে গিয়ে এখন রাত অন্ধকার হয়ে গেছে । এ-সময়ে এসে সৈনিকদ্বয় হাদীদ ও শারিনার সন্ধান পেয়ে গেল । তারা একসঙ্গে এসেছিল | একজন বলল, আমি স্যারকে সংবাদটা জানিয়ে আসি । বলেই সে ওখান থেকে দৌড় দিল । শারিনা ও হাদীদ যে-ধাবমান পদশব্দ শুনেছিল, সেটি এই আওয়াজই ছিল আর ওদিকে তাকিয়ে এক সিপাইকে দণ্ডায়মান দেখতে পেল । শারিনা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি দৌড়ে এসেছিলে? কিন্তু উত্তরে সে প্রতারণার আশ্রয় নিল যে, ক্ষুধার্ত ভিখিরী সাজল এবং খাবার ভিক্ষা করতে লাগল । শারিনা তার উপর কিছুটা ক্ষোভ ঝেড়েছিল বটে; কিন্তু মানবতার কথা চিস্তা করে কিছু খাবার দিল । এর মধ্যে তার সঙ্গী কেলাশের কাছে পৌছে গেল এবং তারা ঘোড়ায় চড়ে এখানে এসে পড়ল । কেলাশ যখন শারিনাকে কাছ থেকে দেখল, তখন তার বিস্ময়ের অবধি রইল না যে, মেয়েটা আসলে শারিনা-ই ছিল। তার বিশ্বাস হতে চাচ্ছিল না, রাজপরিবারের একটা মেয়ে অচেনা একজন পুরুষের সঙ্গে এই বিজন অরণ্যে এভাবে অবস্থান নিয়ে আছে! কেলাশ শারিনার সঙ্গে আরও অনেক কথা বলল । কিন্তু তার বক্তব্য মেয়েটার উপর কোনোই ক্রিয়া করল না । সে মুসলমানদের খুব গালাগাল ও বদনাম করল এবং দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।