Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৬ 'প্রাসাদের মেয়েরা তোমাকে পাগল বলত'_ কেলাশ হতাশ কণ্ঠে বলল- 'এখন বুঝছি, ওরা ঠিকই বলত । তোমাকে এখানে দেখে আমার বিশ্বাস হয়নি, তুমি একজন মুসলমানের সঙ্গে পলায়ন করছ । রাজপরিবারের মান-গৌরব তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছ।' “তোমাদের রাজপরিবারের মর্যাদা কিছু অবশিষ্ট আছে নাকি? মধ্যখান থেকে হাদীদ মুখে মুচকি হাসির ভাব ফুটিয়ে জিজ্ঞেস করল এবং কেলাশকে কথা বলার সুযোগ না দিয়েই বলল- “যারা অন্যের মর্যাদা নিয়ে তামাশা করে, তাদের পরিণতি এমনই হয়, যেখানে তোমার রাজপরিবার পৌছে গেছে । “তোমাদের রাজা-বাদশাহদের স্ত্রীদের গণনা করো'_ শারিনা মুখ খুলল- “তাদের বক্ষিতা-গণিকাদের হিসাব করো। তুমি গুনে শেষ করতে পারবে না। রাজপরিবারের লোকেরা যেখানেই একটা রূপসী নারী দেখে, অমনি আদেশ জারি করে, ওকে মহলে পৌঁছিয়ে দাও আর সঙ্গে-সঙ্গে সেই আদেশ পালিত হয়ে যায় । তারা পিতামাতা ও ভাই-বোনদের থেকে অল্পবয়সী মেয়েদের ছিনিয়ে নিয়ে আসে । কোনো অঞ্চল বিজিত হলে সৈনিকরা ওখানকার মেয়েদের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে । আমার মাকে একটা কাফেলা থেকে অপহরণ করা হয়েছিল এবং তখনকার সম্রাট ফোকাসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল । রাজার কর্তব্য এই হওয়া দরকার ছিল যে, তিনি সেই পিতামাতাদের ফরিয়াদ শুনবেন, যাদের কন্যারা অপহৃতা হচ্ছে এবং দস্যুদের হাতে অপহৃতা মেয়েদের খুঁজে বের করতে আদেশ জারি করবেন । কিন্তু এখানকার রাজ-বাদশাহরা দস্যুদের চেয়েও খারাপ । এগুলোই সেই কারণ, যেগুলো আমার হৃদয়ে রাজপরিবারের প্রতি ঘৃণা তৈরি করেছে ।' 'কেলাশ ভাই।'- হাদীদ বলল- 'আজ তোমাদের একটা মেয়ে যাচ্ছে আর তুমি বলছ, এতে রাজপরিবারের মান চলে গেছে । এই মেয়েটাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি না। এ আমার বা অন্য কারও রক্ষিতা হবে না। একে কারও বিনোদনের সাম্গ্রীও বানানো হবে না । আমি যদি একে বিবাহ করতে ইচ্ছা করি, তা হলে সেনাপতির অনুমোদন ছাড়া করতে পারব না। এমনও হবে না যে, সেনাপতির মেয়েটাকে ভালো লেগে গেল আর তিনি একে দখল করে ফেলবেন । আমাদের কাছে এ ঠিক অতটুকু মর্যাদা পাবে, যতটুকু মর্যাদা পায় আমাদের খলীফা ও সালারদের স্ত্রী-কন্যারা । সম্মান-মর্ধাদা যদি দেখতে চাও, তা হলে আমার সঙ্গে চলো । ওখানে তোমার চিকিৎসা হবে । আর যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, তা হলে তোমার সামরিক যোগ্যতা অনুপাতে তোমাকে পদ দেওয়া হবে ।' “তোমার ভাগ্য ভালো যে, আমি আহত'- কেলাশ বলল- “অন্যথায় আমি তোমাকে এখানেই থামিয়ে দিতাম । যতটুকু বলেছ, তারপর আর একটাও কথা বলবার সুযোগ আমি তোমাকে দিতাম না ।' ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।