অনিঃশেষ আলো $ ৭৫ কেলাশেরএই আচরণ শারিনার কাছে ভালো লাগল না। শারিনা বলত, আমিও তোমার মতো যুদ্ধ করব । তুমি আমাকে রণাঙ্গনে নিয়ে চলো । আমি শক্রুর মোকাবেলায় বুক টান করে দীড়াব এবং পুরুষদের মতো লড়াই করব। কিন্ত শারিনার এই মানসিকতা কেলাশেরভালো লাগত না । সে বলত, তুমি হলে একটি সুগন্ধময় ফুল । তোমাকে আমি ফুলেরই আকারে দেখতে চাই, শুকতে চাই | আমার মনের একান্তিক বাসনা হলো, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব আর তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে । কেলাশের এই আচরণ শারিনার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করল । তার যে-ছবিটা সে নিজের মনের মাঝে অঙ্কন করে রেখেছিল, কেলাশ তাকে কুৎসিত ও কলঙ্কিত করে ফেলল । শারিনা তাকে একথা বলেনি যে, আমি যে-কেলাশকে ভালবাসতাম, সেই কেলাশ একটা কল্পনা ছিল মাত্র । আর শারিনা কল্পনাপুজারি মেয়ে হতে চায় না। তারপর খালিদ ইবনে অলীদ, আবু উবায়দা, শুরাহবিল ইবনে হাসানা ও অন্যান্য মুসলমি সালারদের নেতৃত্বে ইসলামের মুজাহিদগণ যখন রোমের বিরুদ্ধে ঝড়ের বেগে ধেয়ে এলেন, তখন কেলাশের প্রতি আদেশ জারি হলো, তুমি তোমার গেরিলা বাহিনী নিয়ে এগিয়ে যাও এবং মুসলমানদের ছাউনির উপর ঝটিকা আক্রমণ চালাও । এই যুদ্ধ দীর্ঘতা লাভ করছিল এবং প্রতিটি অঙ্গনে মুসলমানরা জয়ী হচ্ছিল আর রোমানরা পেছনে সবে যাচ্ছিল । শারিনার চিন্তা-চেতনায় সেই বিপ্লব আসতে শুরু করল, যার বিবরণ হাদীদকে প্রদান করেছিল । কেলাশ তার হৃদয় থেকে নেমে গেল । এখন কেলাশ জনবসতি থেকে দূরে এই এই বনে শারিনার পথে এসে পড়ল । এমন অবস্থায় এল যে, তার দুটা পা-ই গুরুতর আহত, জখমের উপর ব্যাণ্ডেজ বাধা এবং হাটতে-চলতে অক্ষম । তার আশা ছিল, শারিনার হৃদয়ে তার ভালবাসা আগের চেয়ে বেশি বৃদ্ধি না পেলেও কমেনি অবশ্যই । কিন্তু শারিনাকে সে এই বনে একজন মুসলমানের সঙ্গে দেখে বিচলিত হয়ে উঠল এবং হৃদয়ের গভীর তলদেশ থেকে উঠে-আসা ক্ষোভ ও ভ€সনায় মুখটা তার লাল হয়ে গেল । “আমাকে বেশি সময় বিস্ময় ও অস্থিরতার মধ্যে ফেলে রেখো না শারিনা।'- কেলাশ বলল- “বলো, এই লোকটা কে আর এর সঙ্গে তূমি কোথায় যাচ্ছ? এমন যদি হতো যে, লোকটা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে, তা হলে আমাদের দেখে তুমি খুশি হতে এবং দেখামাত্র আমাদের কাছে ছুটে গিয়ে আমাদের আশ্রয় কামনা করতে ।' “এ আমাকে নিয়ে যাচ্ছে না কেলাশ!- শারিনা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল- “আমি একে নিয়ে যাচ্ছি এবং তোমাদের জগত থেকে চিরকালের জন্য হারিয়ে যাচ্ছি। আমাকে তুমি ভুলে যাও । আমাদের পথ আলাদা হয়ে গেছে।' ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।