অনিঃশেষ আলো $ ৭৪ “তুমি বিশ্বাস করবে না'- শারিনা বলল- “যদি বলি, আমি তোমার সন্ধানে বের হয়েছি এবং তোমাকে খুঁজে বের করতে হন্যে হয়ে ঘুরে ফিরছি, তা হলে আমার কথাটা তুমি বিশ্বাস করবে না ।' “আমি বিশ্বাস করব না'- লোকটা বলল- 'তোমার সঙ্গে যদি তিন-চারজন, এমনকি এক-দুজনও সৈনিক থাকত, তা হলে নাহয় তোমার কথাটা আমি মেনে নিতাম । কিন্ত তোমার 'এই সঙ্গী রোমান নয় । একে আরবি বলে অনুমিত হচ্ছে । আর একে তোমার ব্রক্ষী বলে মনে হচ্ছে না । আমি তোমার বিরুদ্ধে কিছুই করতে পারব না। আমি তো দীড়াতেই পারছি না। তুমি যদি সত্য বল, তা হলে আমি তোমার পথ আগলাব না । আমার মাঝে সাহস আছে । ভালো হবে, তুমি সত্য কথা বলো ।' এই আহত লোকটা সুদর্শন ও যুবক | রোমান ফৌজে অফিসার পদে অধিষ্ঠিত ছিল এবং রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রাখত । নাম কেলাশ। একটা গেরিলা বাহিনীর কমান্ডার ছিল। অত্যন্ত সাহসী ও জানবাজ সৈনিক | তার গেরিলা অভিযানের সুখ্যাতি হেরাক্ল-এর বাহিনীতে অনেক প্রসিদ্ধ । শিকারের উপর ব্যাঘের মতো ঝাঁপিয়ে পড়ত এবং শিকার কিছু বুঝে উঠতে-না-উঠতেই কাজ সমাধা করে উধাও হয়ে যেত। এই সুদর্শন গেরিলা যুবককে শারিনার শৈশব থেকেই ভালো লাগত । একে সে নিজের আদর্শ বানিয়ে নিয়েছিল । ছেলেটা রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রাখত বিধায় তার সঙ্গে মিলিত হতে শারিনার কোনোই সমস্যা হতো না। শারিনা যখন যৌবনে পদার্পণ করল, তখন শৈশবের এই ভালো লাগা অন্তরঙ্গ ভালবাসায় বদলে গেল । সচরাচর যুবক-যুবতীদের মাঝে যেমন ভালাবাসা তৈরি হয়, কেলাশ একে তেমনই একটা ভালবাসা মনে করত । কিন্তু শারিনার এই আবেগতাড়িত আচরণ তার সহজাত প্রবৃত্তির হাদীদকে ধারণা দিয়েছিল, সামরিক চেতনা তার স্বভাবের একটা প্রধান অংশ | অনুগামী ছিল । সে আপন স্বভাবের যে- চিত্র সে হাদীদের সম্মুখে অঙ্কন করেছিল, তেমনই একটা ছবি কেলাশেরও সামনে এঁকেছিল । কিন্তু কেলাশের বুঝ ভিন্ন । সে একে আবেগতাড়িত প্রেম ছাড়া আর কিছু বুঝতে রাজী নয় । শারিনাকে স্ত্রী হিসেবে পেতে তার উদগ্র বাসনার কথা প্রকাশ করল । শারিনা তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল, যেদিন তুমি কোনো মুসলিম বাহিনীকে পরাজিত করে ফিরে আসতে পারবে, সেদিন আমি তোমাকে বিয়ে করব । কেলাশের বীরত্ব ও দুঃসাহসিকতার কথা শারিনা ভালো করেই জানত । এটি তার সেই গুণ, যে কিনা তাকে কেলাশেরভালবাসার জালে আটক করেছিল । কিন্তু এই প্রেম কেলাশেরউপর উলটো ক্রিয়া করতে শুরু করল । কেলাশ যুদ্ধের প্রতি নিঃস্পৃহ হয়ে উঠল এবং কোনো-না-কোনো অজুহাতে রণাঙ্গন থেকে পেছনে থাকার চেষ্টা শুরু করে দিল। দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।