অনিঃশেষ আলো $ ৭৩ হাদীদ পোর্টলা থেকে কিছু খাবার বের করে উঠে এগিয়ে গিয়ে রোমান সিপাইকে দিল। সিপাই ওখানেই বসে অস্থির মনে ও অধৈর্যের সঙ্গে গপাগপ খেতে শুরু করল । 'এখানে বসে থেকো না'- শারিনা বলল- "এখান থেকে চলে যাও । অন্য কোথাও গিয়ে খাও ।' শারিনার ভঙ্গিতে ও স্বরে রাজকুমারীর ভাব । হাদীদ তাকে বলল, এমন কঠোর ভাষায় ও অবজ্ঞার সুরে কথা বলো না । বেচারাকে খাবারটা ধীরে-সুস্থে খেতে দাও। হাদীদের কথায় ভরসা পেয়ে রোমান সিপাই ওখানেই বসে খেতে থাকল, যেন সে কিছুই শোনেনি । রাতের সুনসান নীরবতার মধ্যে একটা ঘোড়ার পায়ের শব্দ ভেসে আসতে লাগল । শব্দটা কাছে থেকেই আসছে । অমনি হাদীদের ডান হাতটা তরবারির হাতলে পৌছে গেল । জোসনার আলোয় রাতটা এখন ফকফক করছে । ঘোড়ার পদশব্দ যেদিক থেকে আসছিল, ওদিকে দুটা টিলার মাথা পরস্পর মিলে আছে । কিন্তু মধ্যখান দিয়ে রাস্তা আছে । এক রোমান সিপাই উক্ত স্থানে আত্মপ্রকাশ করল । সে একটি ঘোড়ার লাগাম ধরে আছে আর আরেক ব্যক্তি ঘোড়ার পিঠে সাওয়ার | যে-রোমান সৈনিক শারিনার দেওয়া খাবার খাচ্ছিল, সে তাদের দেখে উঠে দীড়িয়ে গেল এবং অশ্বারোহীর দিকে এগিয়ে যেতে শুরু করল । লোকটা এসেছিল হেলেদুলে পড়িমরি অবস্থায়, যেন সত্যিই অনাহারে মরে যাচ্ছে । কিন্তু এখন যখন উঠে অশ্বারোহীর পানে এগিয়ে যেতে শুরু করল, তখন তার চলনে তেজও আছে, উদ্দীপনাও আছে । হাদীদ তরবারি হাতে নিয়ে উঠে দীড়িয়ে গেল । কিন্তু একপাও সম্মুখে এগোল না। শারিনাও উঠে দীড়িয়ে আছে। দুই রোমান সিপাই মিলে অশ্বারোহী লোকটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ধরাধরি করে সেই জায়গাটাতে নিয়ে এল, যেখানে হাদীদ ও শারিনা শোওয়ার জন্য কম্বল বিছিয়েছিল । তারা লোকটাকে একটা কম্বলের উপর বসিয়ে দিল । “আমি নিশ্চয় স্বপ্ন দেখছি না শারিনা!'- অশ্বারোহী লোকটা বলল- “আমি যা-কিছু দেখছি, সত্য ও বাস্তবই দেখছি। অবাক্ হচ্ছি এজন্য যে, আমাদের সাক্ষাতটা কোথায় এসে হলো! তোমরা আমাকে দেখনি- আমি তোমাদের দেখে ফেলেছি ।' হ্যা কেলাশ।'- শারিনা বলল- “তুমি যতটা অবাক্ হয়েছ, তারও চেয়ে বেশি বিস্মিত হওয়া দরকার ছিল । আমি এমন কোনো আকাঙ্ষা হৃদয়ে পোষণই করিনি যে, তুমি রাস্তায় আমাকে পেয়ে যাব... । তুমি আহত নাকি? “হ্যা শারিনা।'_ লোকটা উত্তর দিল- “দুটা পা-ই মারাত্মকভাবে আহত । সম্ভবত একটা পায়ের হাড়ও ভেঙে থাকবে । তুমি এখানে কীভাবে এলে? এই লোকটা কে?' দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।